প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসির চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রকাশিত: ১১:৩৯ পূর্বাহ্ণ, আগস্ট ১২, ২০২৬ সংবাদ বিজ্ঞপ্তিঃ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসির পরিচালনা পরিষদের ১৪৫তম সভায় আলহাজ্ব মো. মফিজুর রহমান চেয়ারম্যান এবং জনাব মারুফ সাত্তার আলী ভাইস চেয়ারম্যান হিসেবে পুনঃনির্বাচিত হয়েছেন। সোমবার (১০ আগস্ট) অনুষ্ঠিত পরিচালনা পরিষদের সভায় পরিচালকদের সর্বসম্মতিক্রমে তারা পুনরায় চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। আলহাজ্ব মো. মফিজুর রহমান দীর্ঘদিন ধরে প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসির পরিচালনা পর্ষদের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। তার নেতৃত্বে কোম্পানির ব্যবসায়িক কার্যক্রম, সেবার মানোন্নয়ন এবং সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে প্রত্যাশা করা হচ্ছে। অন্যদিকে, জনাব মারুফ সাত্তার আলী ভাইস চেয়ারম্যান হিসেবে কোম্পানির বিভিন্ন কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। সভায় কোম্পানির পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন। চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনর্নির্বাচিত হওয়ায় কোম্পানির ভবিষ্যৎ কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন। News PhotoCard SHARES অর্থনীতি বিষয়: