প্রোটেক্টিভ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশিত: ৪:১৬ অপরাহ্ণ, জুন ১৬, ২০২৬

নিজস্ব প্রতিনিধি: প্রোটেক্টিভ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের দুই দিনব্যাপী বার্ষিক সম্মেলন-২০২৫ সম্প্রতি কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে। ১২ ও ১৩ জুন আয়োজিত এ সম্মেলনে কোম্পানির বিভিন্ন অঞ্চলের কর্মকর্তা ও কর্মীরা অংশগ্রহণ করেন।

সম্মেলনে সভাপতিত্ব করেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা ডা. কিশোর বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক (মার্কেটিং) মো. আব্দুল মান্নান সরকার, উপব্যবস্থাপনা পরিচালক (মার্কেটিং) জাহিদুল আলম ভূঁইয়া, বিভিন্ন অঞ্চলের অফিস ইনচার্জ এবং কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অনুষ্ঠানে ২০২৫ সালের ব্যবসায়িক কার্যক্রমের অগ্রগতি, ভবিষ্যৎ পরিকল্পনা এবং গ্রাহকসেবা আরও উন্নত করার বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি চলতি বছরে ব্যবসায়িক সাফল্য অর্জনকারী কর্মকর্তা ও কর্মচারীদের সম্মাননা হিসেবে ক্রেস্ট ও পুরস্কার প্রদান করা হয়।

বক্তারা কোম্পানির উন্নয়ন ও গ্রাহকসেবার মান আরও বৃদ্ধি করতে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। সম্মেলনটি অংশগ্রহণকারীদের মধ্যে নতুন উদ্দীপনা ও কর্মস্পৃহা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।