বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি পিএলসি’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ১:৩০ অপরাহ্ণ, জুন ২৩, ২০২৬

বিশেষ প্রতিনিধি : বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি পিএলসি. (বিজিআইসি)’র ৪১ তম বার্ষিক সাধারণ সভা সম্প্রতি ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়|

অনুষ্ঠান পরিচালনা করেন কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সচিব সাইফুদ্দিন আহমেদ|
সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান তওহিদ সামাদ|

এছাড়াও সভায় অন্যান্যদের মধ্যে কোম্পানির ভাইস চেয়ারম্যান সেলিম ভূঁইয়া, পাবলিক ডিরেক্টর মো. শাকিল রিজভী, নমিনেটেড ডিরেক্টর মোহাম্মদ মনজুর মাহমুদ এবং এ কে এম মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর নাসির উদ্দিন চৌধুরী ও মিসেস প্রীতি চক্রবর্তী কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও মুখ্য নির্বাহী কর্মকর্তা আহমেদ সাইফুদ্দীন চৌধুরীসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন|

বার্ষিক সাধারণ সভায় দেশের বেসরকারী খাতে প্রতিষ্ঠিত প্রথম নন-লাইফ বীমা প্রতিষ্ঠান বাংলাদেশ জেনারেল ইনসিওরেন্স কোম্পানী পিএলসি. (বিজিআইসি) ২০২৫ সালে তাদের বর্তমান প্রায় ৫৪.০৩ কোটি টাকা পরিশোধিত মূলধনের উপর ১১% নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়|

সভার শুরুতে কোম্পানির প্রতিষ্ঠাতা এম এ সামাদসহ বিজিআইসি পরিবারের প্রয়াত সদস্যদের বিদেহী আত্মার শান্তির কামনা করে বিশেষ দোয়া করা হয়|