এনআরবি ইসলামিক লাইফ এর রিজিওনাল কনফারেন্স-২০২৬ অনুষ্ঠিত, মৃত্যু দাবির চেক হস্তান্তর

প্রকাশিত: ২:০৩ অপরাহ্ণ, জুন ২১, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের কর্মী-কর্মকর্তাদের নিয়ে রিজিওনাল কনফারেন্স-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ জুন) নোয়াখালীর একটি কনভেনশন হলে আয়োজিত এ সম্মেলনে নোয়াখালী অঞ্চলের দুই শতাধিক কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির চেয়ারম্যান জনাব কিবরিয়া গোলাম মোহাম্মদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব মোঃ শাহ্ জামাল হাওলাদার, শুভানুধ্যায়ী জনাব হোসনে আরা বেগম, সহকারী ব্যবস্থাপনা পরিচালক (সেলস অ্যান্ড মার্কেটিং) জনাব মোঃ জসিম উদ্দিন, জনাব এইচ. এম. মিলন রহমান, জনাব শরীফ মোঃ শহিদুল ইসলাম এবং প্রজেক্ট ইনচার্জ (এনআরবি অ্যাডভান্সড ডিভিশন) জনাব মো. মাহমুদুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোঃ মনিরুল ইসলাম, এসইভিপি ও এইচওডি (এনআরবি অ্যাডভান্সড ডিভিশন)।

সম্মেলনে বক্তারা কোম্পানির ব্যবসায়িক অগ্রগতি, গ্রাহকসেবা উন্নয়ন এবং সেলস কার্যক্রমকে আরও গতিশীল করার বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। এ সময় বক্তব্য রাখেন জনাব মোহাম্মদ মোজাম্মেল হক, এসএসএম; জনাব তানভীর হাসান, এসএসএম; জনাব মোঃ জানে আলম, এসএসএম এবং জনাব মোঃ নূরল আমল, এসভিপি (সেলস অ্যান্ড মার্কেটিং)।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রধান অতিথি কোম্পানির বীমা গ্রাহক দীপক চন্দ্র পালের মৃত্যু দাবির ৭১ হাজার ৬৪০ টাকার চেক তার নমিনি রিংকু রানী পালের হাতে তুলে দেন।

রিজিওনাল কনফারেন্সে অংশগ্রহণকারী কর্মকর্তা-কর্মচারীরা কোম্পানির ভবিষ্যৎ লক্ষ্য অর্জনে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।