টাঙ্গাইলের ভূঞাপুরে জেনিথ ইসলামী লাইফ এর মৃত্যুদাবীর চেক হস্তান্তর, দোয়া মাহফিল ও উন্নয়ন সভা অনুষ্ঠিত প্রকাশিত: ৪:৩৩ অপরাহ্ণ, জুন ২০, ২০২৬ বিশেষ প্রতিনিধিঃ টাঙ্গাইলের ভূঞাপুরে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি শনিবার (২০ জুন) মৃত্যুদাবীর চেক হস্তান্তর, দোয়া মাহফিল ও উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের জয়েন্ট সেক্রেটারী জেনারেল ও বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের এক্সিকিউটিভ মেম্বার জনাব এস এম নুরুজ্জামান। তিনি বীমা গ্রাহক মরহুম মফিজুল ইসলামের মৃত্যুদাবীর ২,০০,১৪৪/- (দুই লক্ষ একশত চুয়াল্লিশ টাকার) চেকটি তার স্ত্রী মিসেস রওশনআরা বেগমের নিকট হস্তান্তর করেন । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডায়নামিক ই-কমার্স ইন্টারন্যাশনাল লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ নজরুল ইসলাম, জেনিথ ইসলামী লাইফের সিনিয়র উন্নয়ন কর্মকর্তা জনাব মোঃ খালিদ হোসেন, জনাব খন্দকার আউয়াল হোসেন, জনাব জলি আমিন। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সংগঠন প্রধান জনাব মোঃ আব্দুল হান্নান মিলন এবং সিনিয়র উন্নয়ন কর্মকর্তা ও ভূঞাপুর শাখা কার্যালয়ের ইনচার্জ জনাব মোঃ আশরাফ আলী তালুকদার। সভার সভাপতিত্ব করেন সিনিয়র উন্নয়ন কর্মকতা ও বীর মুক্তিযোদ্ধা জনাব আঃ হাকিম। এছাড়াও সভায় প্রায় শতাধিক বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, বীমা গ্রাহক ২,০৮০/- টাকার ২টি কিস্তি জমা দিয়ে মৃত্যুবরণ করেন। News PhotoCard SHARES অর্থ নিউজ বিষয়: