মেঘনা লাইফের লভ্যাংশ ঘোষণা প্রকাশিত: ১২:২৩ অপরাহ্ণ, জুন ২৯, ২০২৬ নিজস্ব প্রতিনিধি : পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি মেঘনা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড ৩১ ডিসেম্বর ২০২৫ সমাপ্ত হিসাববছরের জন্য শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২০ আগস্ট অনুষ্ঠিত হবে। লভ্যাংশ পাওয়ার যোগ্য শেয়ারহোল্ডার নির্ধারণে রেকর্ড ডেট রাখা হয়েছে ২৩ জুলাই। SHARES অর্থনীতি বিষয়: