২০% নগদ লভ্যাংশ ঘোষণা পপুলার লাইফের প্রকাশিত: ২:০৪ অপরাহ্ণ, জুন ২৮, ২০২৬ নিজস্ব প্রতিনিধিঃ পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান পপুলার লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড ২০২৫ সালের ব্যবসায়িক ফলাফলের ভিত্তিতে শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে| কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় ৩১ডসিমবের ২০২৫ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়| ঘোষিত লভ্যাংশ অনুযায়ী, ১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারের বিপরীতে বিনিয়োগকারীরা ২ টাকা করে নগদ লভ্যাংশ পাবেন| উল্লেখ্য, আগের অর্থবছরেও কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য একই হারে, অর্থাৎ ২০ শতাংশ নগদ লভ্যাংশ প্রদান করেছিল| ঘোষিত লভ্যাংশ অনুমোদনের লক্ষ্যে আগামী ২২সপ্টেম্বের দুপুর ১২টায় কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে| এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২০ জুলাই| কোম্পানির এ লভ্যাংশ ঘোষণার মাধ্যমে বিনিয়োগকারীদের জন্য ধারাবাহিক নগদ রিটার্ন প্রদানের ধারা অব্যাহত থাকল বলে মনে করছেন বাজারসংশ্লিষ্টরা| SHARES অর্থনীতি বিষয়: