রিপাবলিক ইন্স্যুরেন্সের বোর্ড সভা ৩০ জুলাই

প্রকাশিত: ১২:৪০ অপরাহ্ণ, জুলাই ২৭, ২০২৬

নিজস্ব প্রতিনিধি : পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি রিপাবলিক ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা আগামী ৩০ জুলাই অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ওই দিন বেলা ৩টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন ২০২৬ সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও প্রকাশ করা হবে।