রূপালী লাইফ এর প্রধান কার্যালয়ে প্রশিক্ষণ ও উন্নয়ন সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৪:১৫ অপরাহ্ণ, অক্টোবর ৯, ২০২৪

রূপালী লাইফ এর প্রধান কার্যালয়ে প্রশিক্ষণ ও উন্নয়ন সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধিঃ ০৯ অক্টোবর ২০২৪ রোজ বুধবার রূপালী লাইফ ইনসিওরেন্স কোম্পানী-এর প্রধান কার্যালয়ের ইঞ্জিনিয়ার আব্দুল মতিন কনফারেন্স রুমে গোড়ান সার্ভিসসেল, ঢাকায় কর্মরত ঊন্নয়ন কর্মী ও কর্মকর্তা নিয়ে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালা ও উন্নয়ন সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ গোলাম কিবরিয়া।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত কোম্পানির সহকারী ব্যবস্থাপনা পরিচালক আলেয়া আক্তার রুমা ও খালিদ সাইফুল্লাহ বকসী।
সভায় সভাপতিত্ব করেন গুড়ান সার্ভিসে কর্মরত এসজিএম হাসি আক্তার। এছাড়াও অন্যান্য কর্মী ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।