সাবেক সিইসি আবদুর রউফের ইন্তেকাল

প্রকাশিত: ৭:২২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০২৫

বিশেষ প্রতিনিধি : সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি ও সাবেক প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ আবদুর রউফ ইন্তকাল করেছেন।

তিনি আজ রোববার (৯ জানুয়ারি) সকালে রাজধানীর ইনসাফ বারাকা কিডনি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি—- রাজিউন)। মোহাম্মদ আবদুর রউফের বয়স হয়েছিল ৯১ বছর। তিনি ছিলেন বাংলাদেশের পঞ্চম সিইসি। তার একান্ত সচিব তৌহিদ জানান, মোহাম্মদ আবদুর রউফ দুই মাস ধরে অসুস্থ ছিলেন। তাকে গ্রামের বাড়ি ময়মনসিংহে দাফন করা হবে।

গণআন্দোলনের মুখে ১৯৯০ সালের ৬ ডিসেম্বর এরশাদ সরকারের পতনের পর ২৫ ডিসেম্বর প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব গ্রহণ করেন তিনি। ১৯৯৫ সালের ১৮ এপ্রিল পর্যন্ত এ পদে ছিলেন। তাঁর মেয়াদে ১৯৯১ সালের সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। তিনি দুর্নীতিবিরোধী জাতীয় সমন্বয়ক কমিটির চেয়ারম্যানও ছিলেন