সাবেক সেক্রেটারি হারুনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হাইকোর্টের রুল প্রকাশিত: ৭:৫৫ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৪, ২০২৪ বিশেষ প্রতিনিধি : আজিজ অপারেটিভ কমার্স এন্ড ফাইন্যান্স ক্রেডিট সোসাইটি লিমিটেডের সাবেক সেক্রেটারি এসএম হারুনার রশিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। সমবায় সচিব, সমবায় অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট সাতজনকে রুলের জবাব দিতে বলা হয়েছে। বুধবার (২০ নভেম্বর) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মূবিনা আসাফ এর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেছেন। একইসঙ্গে দুর্নীতি, অর্থ আত্মসাৎ, বিভিন্ন অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণিত হওয়ায় হারুনার রশিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সমবায় অধিদপ্তরে রিট আবেদনকারীর দাখিল করা আবেদন নিষ্পত্তি করতে মহাপরিচালকের প্রতি নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানের সভাপতি হারুন-অর রশিদ মজুমদারের করা এক রিট আবেদনের ওপর প্রাথমিক শুনানি নিয়ে এই আদেশ দেওয়া হয়েছে। রিট আবেদনকারীপক্ষে আইনজীবী ছিলেন মোহাম্মদ ফরিদ হাসান মেহেদী। একইসঙ্গে দুর্নীতি, অর্থ আত্মসাৎ, বিভিন্ন অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণিত হওয়ায় হারুনার রশিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সমবায় অধিদপ্তরে রিট আবেদনকারীর দাখিল করা আবেদন নিষ্পত্তি করতে মহাপরিচালকের প্রতি নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানের সভাপতি হারুন-অর রশিদ মজুমদারের করা এক রিট আবেদনের ওপর প্রাথমিক শুনানি নিয়ে এই আদেশ দেওয়া হয়েছে। রিট আবেদনকারীপক্ষে আইনজীবী ছিলেন মোহাম্মদ ফরিদ হাসান মেহেদী। SHARES আইন আদালত বিষয়: