স্পার্শ হাসপাতাল ও হেলথ এন্ড কেয়ারভিয়ার লিমিটেড এর যৌথ উদ্যোগে সিএমই প্রোগ্রাম অনুষ্ঠিত

প্রকাশিত: ১০:৫১ অপরাহ্ণ, জুলাই ৫, ২০২৬

নুরনবী সোহেল, বিশেষ প্রতিনিধি: চিকিৎসা বিজ্ঞানের সর্বশেষ অগ্রগতি এবং রোগীদের উন্নত সেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারতের খ্যাতনামা স্পার্শ হাসপাতাল (ইনফ্যান্ট্রি রোড শাখা) আজ, রবিবার (৫ জুলাই ২০২৬) একটি বিশেষ কন্টিনিউয়িং মেডিকেল এডুকেশন (CME)“ক্লিনিক্যাল প্র্যাকটিস ও রোগীসেবায় আধুনিক অগ্রগতি” শীর্ষক এই বৈজ্ঞানিক সেমিনারটি দুপুর ১২ টা ৩০ মিনিটে পর্যটন কর্পোরেশন এর ২য় তলায় শৈলপ্রপাত অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। এতে দেশের বিভিন্ন প্রান্তের চিকিৎসক ও স্বাস্থ্যসেবাসংশ্লিষ্ট পেশাজীবীরা অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন স্পাইন সার্জারি বিশেষজ্ঞ ডা. নবীন এস. তাহাসিলদার, কনসালট্যান্ট স্পাইন সার্জন। তিনি “বাঁকা, কিন্তু ভাঙা নয়”—এই বিষয়ের মাধ্যমে মেরুদণ্ডের বিকৃতি, এর আধুনিক চিকিৎসা, বিভিন্ন ধরনের স্পাইন রোগের ব্যবস্থাপনা, জটিল স্পাইন সার্জারিকে সহজ ধাপে সম্পন্ন করার কৌশল এবং ও-আর্ম নেভিগেশন ও মিনিমালি ইনভেসিভ স্পাইন সার্জারির আধুনিক প্রযুক্তি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

এছাড়া অর্থোপেডিকস বিভাগের স্পোর্টস সার্জারি ও অ্যাঙ্কেল-ফুট বিশেষজ্ঞ ডা. বিজয়কুমার ডি হাঁটু, গোড়ালি ও স্পোর্টস ইনজুরির আধুনিক চিকিৎসা নিয়ে গুরুত্বপূর্ণ প্রবন্ধ উপস্থাপন করে। তাঁর আলোচনার বিষয়গুলোর মধ্যে ছিল অস্টিওআর্থ্রাইটিসে হাঁটু সংরক্ষণমূলক অস্ত্রোপচার (এইচটিও ও টিসিভিও), ডাবল বান্ডল এসিএল পুনর্গঠন, অ্যান্টেরিয়র ও পোস্টেরিয়র অ্যাঙ্কেল আর্থ্রোস্কোপি এবং হ্যালাক্স ভ্যালগাসের মিনিমালি ইনভেসিভ সংশোধন (AIIMS টেকনিক)।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন হেলথ এন্ড কেয়ারগিভার লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর জনাব তানভীর আক্তার, কান্ট্রি ম্যানেজার স্পার্শ হসপিটাল জনাব সুভাষ দত্ত এবং ডেপুটি ম্যানেজার (সেলস এন্ড মার্কেটিং) স্পার্শ হসপিটাল জনাব চৈতন রাজু।

আয়োজকদের মতে, চিকিৎসকদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি এবং রোগীদের আরও উন্নত ও আধুনিক চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যেই এ ধরনের একাডেমিক কর্মসূচির আয়োজন করা হয়। অংশগ্রহণকারীদের সক্রিয় উপস্থিতি এই বৈজ্ঞানিক আয়োজনকে আরও সমৃদ্ধ করে বলে তারা আশা প্রকাশ করেন।

প্রয়োজনীয় তথ্য ও যোগাযোগের দায়িত্বে ছিলেন মি. চেতন।
এই সিএমই প্রোগ্রামটি চিকিৎসকদের জন্য আধুনিক চিকিৎসা প্রযুক্তি, সার্জিক্যাল উদ্ভাবন এবং রোগীসেবার নতুন দিগন্ত সম্পর্কে সম্যক ধারণা অর্জনের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত হচ্ছে।