পাইওনিয়ার ইনসুরেন্সের ১ কোটি ৮৫ লাখ টাকার ক্লেইম পেল রাজবাড়ীর ওরিয়েন্ট জুট মিল

প্রকাশিত: ৭:৪২ অপরাহ্ণ, নভেম্বর ১৮, ২০২৬

নিজস্ব প্রতিনিধিঃ রাজবাড়ীর গোয়ালন্দে অবস্থিত ওরিয়েন্ট জুট মিলকে বীমা দাবির ১ কোটি ৮৫ লাখ ৮১ হাজার ৪৭১ টাকার চেক হস্তান্তর করেছে পায়োনিয়ার ইনসুরেন্স পিএলসি। প্রতিষ্ঠানটির ক্লেইমস বিভাগের পক্ষ থেকে এই চেক তুলে দেওয়া হয়।

পাইওনিয়ার ইনসুরেন্সের পক্ষে চেক হস্তান্তর করেন ফরিদপুর শাখার ইভিপি ও শাখা প্রধান মো. আব্দুল আলিম এবং ম্যানেজার (অ্যাকাউন্টস) মো. সাজ্জাদ হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনসিসি ব্যাংকের ফরিদপুর জোনাল হেড প্রবীর কুমার সাহা। এ ছাড়া ওরিয়েন্ট জুট মিলের পক্ষে উপস্থিত ছিলেন নির্বাহী পরিচালক (ইডি) আলী আহমেদ এবং হিসাব প্রধান শহিদুল ইসলাম।

দ্রুত ও সুষ্ঠুভাবে বীমা দাবি নিষ্পত্তির মাধ্যমে গ্রাহকের আস্থা অর্জনে পাইওনিয়ার ইনসুরেন্স কাজ করে যাচ্ছে বলে অনুষ্ঠানে সংশ্লিষ্টরা মনে করেন।