আলফা ইসলামী লাইফের সেলিব্রেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

প্রকাশিত: ৫:০৬ অপরাহ্ণ, নভেম্বর ১৮, ২০২৬

নিজস্ব প্রতিনিধি : আলফা ইসলামী লাইফের ইন্স্যুরেন্স পিএলসির সেলিব্রেশন প্রোগ্রাম সম্প্রতি ফরিদপুর সেলস অফিসে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন কোম্পানির সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক ও সিইও নুরে আলম ছিদ্দিকী অভি। বিশেষ অতিথি ছিলেন সাজিদুল বারি স্যার, ডিএমডি এবং এস এম আজিজুর রহমান ভূঁইয়া ঢাকা হেড অফিস, এ এস এম রাজিব হোসেন ফরিদপুর সেলস অফিস, সুজন মাহমুদ নুরুল হুদা এ এস এম,ব্রাঞ্চ ম্যানেজার রুবেল মোল্লা, ব্রাঞ্চ ম্যানেজার সেলিম হোসাইন, ইউনিট ম্যানেজার আইয়ুব আলী মোল্লা, ইউনিট ম্যানেজার মেহেদী হাসান মোল্লা সহ-আলফা ইসলামী লাইফ ইন্সুরেন্স পি এল সি ফরিদপুর জেলা শাখার এফ এ কর্মী এবং অতিথিবৃন্দরা। প্রধান অতিথির বক্তব্যে দিকনির্দেশনা অংশগ্রহণকারী কর্মকর্তাদের মাঝে নতুন উদ্দীপনা ও দায়িত্ববোধ সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল সারা বাংলাদেশের মধ্য থেকে সফল ব্যবসায়ী বিজয়ী লিডারদের বিশেষ সম্মাননা ও সংবর্ধনা প্রদান।