১০ লাখ টাকার মৃত্যুদাবি পরিশোধ করেছে প্রোটেক্টিভ ইসলামী লাইফ প্রকাশিত: ১:৫৩ অপরাহ্ণ, জুন ১৮, ২০২৬ নিজস্ব প্রতিনিধি: প্রোটেক্টিভ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড তাদের দুই করপোরেট গ্রাহকের মোট ১০ লাখ টাকা মৃত্যুদাবি পরিশোধ করেছে। কোম্পানির করপোরেট গ্রাহক বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতি-১–এ কর্মরত ড্রাইভার প্রয়াত শাহ জামালের মৃত্যুদাবির বিপরীতে ৫ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়েছে। কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ডা. কিশোর বিশ্বাস বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতির এনফোর্সমেন্ট কো-অর্ডিনেটর মো. খাদেমুল ইসলামের কাছে এ চেক হস্তান্তর করেন। একই দিনে কোম্পানির আরেক করপোরেট গ্রাহক বিএমএস রোপ কোম্পানি লিমিটেডে কর্মরত প্রয়াত সুজিত বরুয়ার মৃত্যুদাবি বাবদ তার পরিবারের জন্য ৫ লাখ টাকার চেকও হস্তান্তর করা হয়েছে। SHARES অর্থনীতি বিষয়: