যমুনা লাইফের খুলনা বিভাগীয় কার্যালয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশিত: ৮:৪৬ অপরাহ্ণ, মে ১৬, ২০২৪

নিজস্ব প্রতিনিধিঃ অদ্য ১৬ মে ২০২৪ রোজ বৃহস্পতিবার যমুনা লাইফ ইনসিওরেন্স কোম্পানি লিমিটেড খুলনা বিভাগীয় কার্যালয়ে প্রশিক্ষণ কর্মশালা ও উন্নয়ন সভা-২০২৪ এর আয়োজন করা হয়। উক্ত প্রশিক্ষণ কর্মশালা ও উন্নয়ন সভা কোম্পানির অ্যাসিস্ট্যান্ট ম্যানেজিং ডিরেক্টর ও খুলনা বিভাগীয় কার্যালয়ের ইনচার্জ শেখ মামুনুর রশিদ এর সভাপতিত্বে প্রধান অতিথির আসন অলংকৃত করেন অত্র কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান খন্দকার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির উপঃ ব্যবস্থাপনা পরিচালক মোঃ খায়রুল মোমিন কাজল।

প্রশিক্ষণ কর্মশালা ও উন্নয়ন সভায় প্রধান অতিথির বক্তব্যে কোম্পানির মাননীয় সিইও কামরুল হাসান খন্দকার বলেন ইনসিওরেন্স পেশা একটি মহৎ পেশা এ পেশায় কাজ করার মাধ্যমে বিশাল জনগোষ্ঠীর কর্মক্ষেত্র তৈরি করা সম্ভব হয় ও সর্বসাধারণ জনগনের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমে পরিবারের উপার্জন ক্ষম ব্যাক্তির অকাল মৃত্যুতে পূর্ণ বীমাদাবি প্রদান করা হয়। বিশেষ অতিথি সার্বিক বিষয়ে ট্রেনিং প্রদান করেন।

এ সময় উক্ত অফিসের প্রায় ৭০ জন উন্নয়ন কর্মকর্তা ট্রেনিংয়ে অংশ নেন। সর্বশেষে প্রধান অতিথি কক্সবাজার সম্মেলনের ২য় পুরষ্কারপ্রাপ্ত কর্মকর্তাকে “৩২ ইঞ্চি কালার এলইডি টেলিভিশন” প্রদান করেন।