যমুনা লাইফের সিইও কামরুল হাসান খন্দকারের জন্মদিন কেক কেটে উদযাপন

প্রকাশিত: ২:১৪ অপরাহ্ণ, মে ২৯, ২০২৪

নিজস্ব প্রতিনিধঃ ২৮ মে ২০২৪ রোজ মঙ্গলবার যমুনা লাইফ ইনসিওরেন্স কোম্পানি লিমিটেড এর সম্মানিত সিইও কামরুল হাসান খন্দকারের শুভ জন্মদিন। এ উপলক্ষ্যে কোম্পানির প্রধান কার্যালয়ে ডেস্ক ও উন্নয়ন বিভাগের উর্ধ্বতন কর্মকর্তারা সিইও মহোদয়কে ফুলেল শুভেচ্ছা প্রদান করে। এরপর অফিসে সকল কর্মকর্তাদের নিয়ে কেক কেটে জন্মদিন উদযাপন করেন গাজী গ্রুপের পরিচালক ও কোম্পানির সম্মানিত চেয়ারম্যান বদরুল আলম খান। এ সময় উপস্থিত ছিলেন সকল বিভাগের বিভাগীয় প্রধানগণ, কোম্পানির ডিএমডি গণ ও সকল কর্মকর্তাবৃন্দ।

সিইও কামরুল হাসান খন্দকার সম্পর্কে কিছু কথা…

আজ এমন একজন ব্যক্তির জন্মদিন যিনি অসংখ্য প্রতিভার অধিকারী, একাধারে কবি, লেখক, সাহিত্যিক, নাট্যকার, মঞ্চ নাট্যশিল্পী, সৃষ্টি সৃজনশীল ব্যক্তিত্ব, আলোর মিছিল গ্রুপের প্রতিষ্ঠাতা, লায়ন্স ক্লাব অফ আলোর মিছিলের চাটার্ড সেক্রেটারী, বুলবুল ললিতকলা একাডেমীর (বাফা) ভাইস প্রেসিডেন্ট, সুরধ্বনীর পরিচালক, অন্যধারা সাহিত্য সংসদের কো- চেয়ারম্যান, সাপ্তাহিক অন্যধারার ব্যবস্থাপনা সম্পাদক, বন্ধুসুলভ পথচলার সহকর্মী, নিরঅহংকার ও সহজে আপন করে নেওয়ার গুণাবলী সমৃদ্ধ ব্যাক্তি, বীমা শিল্পের আইকন, তারুন্যদীপ্তের অহংকার, বর্তমান তথ্যপ্রযুক্তি নির্ভর বীমা সেক্টরের মডেল, যমুনা লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিটেড এর সুযোগ্য ব্যবস্থাপনা পরিচালক ও মুখ্য নির্বাহী কর্মকর্তা জনাব কামরুল হাসান খন্দকার (শিমুল খন্দকার) এর শুভ জন্মদিনে হৃদয় নিংড়ানো শুভেচ্ছা রইল। আল্লাহ রাব্বুল আলামীন দীর্ঘ নেক হায়াত দান করুন।