স্বদেশ ইসলামী লাইফে সুশৃঙ্খলা ফিরিয়ে ব্যবসা বান্ধব করতে কঠোর নির্দেশনা 

প্রকাশিত: ২:১৮ পূর্বাহ্ণ, মে ৩০, ২০২৪

বিশেষ প্রতিনিধিঃ স্বদেশ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর প্রশাসক, অতিরিক্ত সচিব (অবঃ) ড. শেখ.মহ. রেজাউল ইসলম সাক্ষরিত ২৯ মে ২০২৪ ইং সূত্রঃ স্বইলাইকো/প্রশাসক/অ.সা-৫০/২০২৪ এর মাধ্যমে অফিস সার্কুলার- ৫০/২৪, প্রকাশ করে সংশ্লিষ্ঠ সকলের অবগতির জন্য নির্দেশনা দিয়েছেন যে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্মৃতি বিজরিত বীমা সেক্টরে শৃঙ্খলা আনায়নের লক্ষ্যে সরকার বদ্ধ পরিকর। বিষয়টি আমাদের সকলকে গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে। কিন্তু স্বদেশ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিঃ বিগত দিনে কিছু কিছু ক্ষেত্রে বীমা আইন ২০১০ এর নির্দেশনা পরিপন্থী কাজ করেছে যার ফলশ্রুতিতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রনালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের নিয়ন্ত্রনাধীন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রন কর্তৃপক্ষ নিম্নস্বাক্ষরকারীকে স্বদেশ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিঃ এর প্রশাসক হিসাবে নিয়োগ প্রদান করেছেন। কোম্পানী সংশ্লিষ্ট সকলকে সততা, নিষ্ঠা, একাগ্রতা ও গ্রাহক স্বার্থ এবং কোম্পানীর সুনাম বজায় রাখার লক্ষ্যে নিরলস ভাবে কাজ করতে হবে। এ ব্যাপারে নিম্নলিখিত নির্দেশাবলী প্রতিপালনের জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশনাবলী ঘোষণা করেন লাইফের প্রশাসক।

১) কাজের ক্ষেত্রে সততা ও কর্তব্য পরায়নতা নিশ্চিত করতে হবে।
২) গ্রাহকের প্রিমিয়ামের টাকা সততা ও স্বচ্ছতার সাথে যথাযথ নিয়মে কোম্পানীর ব্যাংক একাউন্টে জমা করতে হবে।
৩) প্রতি মাসের ক্লোজিং যথাযথ ভাবে হিসাব বিভাগের মাধ্যমে সম্পন্ন করতে হবে।
৪) কোন প্রকার প্রিমিয়ামের টাকা নগদ হিসাবে হাতে হাতে সমন্বয় করা যাবে না।
৫) এ ছাড়াও কোম্পানী সংশ্লিষ্ট যে কোন বিষয়ে প্রশাসক এর জ্ঞাতবর্হিভূত কোন কাজ করা যাবে না।
৬) বীমা আইন ২০১০ এর পরিপন্থী যে কোন ধরনের কাজ থেকে বিরত থাকতে হবে, এর কোন ব্যত্যয় ঘটলে তার বিরুদ্ধে প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা নেয়া হবে। কোম্পানীর বৃহত্তর স্বার্থে এই নির্দেশনা জারী করা হয়েছে।