এনআরবি ইসলামিক লাইফ এর প্রশিক্ষণ কর্মশালা দিনাজপুরে অনুষ্ঠিত প্রকাশিত: ১০:০৭ পূর্বাহ্ণ, অক্টোবর ৩১, ২০২৪ এনআরবি ইসলামিক লাইফ এর দিনাজপুরে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত নিজস্ব প্রতিনিধিঃ এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর দিনাজপুর জোনাল অফিস-২ এর উদ্যোগে ৩০ অক্টোবর, প্রশিক্ষণ কর্মশালা-২০২৪ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো: শাহ্ জামাল হাওলাদার, বিশেষ অতিথি ছিলেন মো: জসিম উদ্দিন, সহকারী ব্যবস্থাপনা পরিচালক, প্রধান কার্যালয়, প্রশিক্ষণ প্রদান করেন- প্রশিক্ষণ ও গবেষণা বিভাগীয় প্রধান মো. মাহমুদুল ইসলাম। সভাপতিত্ব করেন মো. আনোয়ার হোসেন, ইভিপি ও ইনচার্জ, দিনাজপুর জোনাল অফিস-২। প্রশিক্ষণ শেষে লক্ষ্যমাত্রা অর্জনকারী বিজয়ী কর্মকর্তাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। SHARES ব্যাংক বিমা অর্থ বিষয়: