বেঙ্গল ইসলামি লাইফ এর দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশিত: ১০:১৬ অপরাহ্ণ, ডিসেম্বর ৪, ২০২৪

বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড কর্তৃক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা আয়োজন

খবর বিজ্ঞপ্তিঃ রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রের হলরুমে ০৩ ডিসেম্বর (মঙ্গলবার) বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর সমগ্র দেশ হতে আগত ব্রাঞ্চ ম্যানেজার (বিএম), সেলস্ ম্যানেজার (এসএম), রিজিওনাল সেলস্ ম্যানেজার (আরএসএম), সহকারী প্রকল্প প্রধান (এপিএইচ) এবং উপ-প্রকল্প প্রধান (ডিপিএইচ) পদমর্যাদার বাছাইকৃত ২০০ জন উন্নয়ন কর্মকর্তার অংশগ্রহণে দিনব্যাপী “Fundamentals of Selling Skills & Team Management” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করা হয়। কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন পাওয়ার ট্রেইনার, সেলফ্-মেড বাংলাদেশ-এর সিইও এম ডি ফখরুদ্দীন আসিফ।

উক্ত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির ভাইস চেয়ারম্যান মোঃ আমিন হেলালী এবং সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্য নির্বাহী কর্মকর্তা এম এম মনিরুল আলম।

বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের প্রধান শাহাদাত হোসেন ভূইয়ার সঞ্চালনায় আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় আরোও উপস্থিত ছিলেন অতিঃ ব্যবস্থাপনা পরিচালক মোঃ আওলাদ হোসেন, স্মার্ট প্রকল্প প্রধান ও অতিঃ ব্যবস্থাপনা পরিচালক এম এ রব খান, ইসলামি প্রকল্প প্রধান ও অতিঃ ব্যবস্থাপনা পরিচালক মোঃ হুমায়ুন কবির, এলিগ্যান্ট প্রকল্প প্রধান ও উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ জসিম উদ্দিন, মডেল প্রকল্প প্রধান ও উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবুল হাশেম প্রমুখ।