আলফা ইসলামী লাইফ এর বার্ষিক সম্মেলন ও সেলিব্রেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

প্রকাশিত: ১০:০৬ অপরাহ্ণ, জানুয়ারি ২২, ২০২৫

নিজস্ব প্রতিনিধিঃ আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স চট্টগ্রাম টেরিটোরির প্রায় ৮০০ কর্মীর উপস্থিতিতে এলজিইডি ভবনে ২১ জানুয়ারি ২০২৫ মঙ্গলবার ” বার্ষিক সম্মেলন ও সেলিব্রেশন” প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।

সেলস্ ম্যানেজার সায়ের আহমদ সায়েদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোম্পানির মাননীয় ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সায়েদ। প্রধান বক্তা ছিলেন সিইও নূরে আলম ছিদ্দিকি অভি। বিশেষ অতিথি সেলস্ ম্যানেজার কে আর এম পেয়ার উদ্দিন মাহমুদ।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন সকল এসিস্ট্যান্ট সেলস ম্যানেজার’গণ, ব্রাঞ্চ ম্যানেজার , ইউনিট ম্যানেজার ও কোয়ালিফাইড ফিনান্সিয়াল এ্যাসোসিয়েট বৃন্দ।