ডেল্‌টা লাইফ ইনসিওরেন্সের উন্নয়ন বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কর্মকর্তার ইন্তেকাল

প্রকাশিত: ১১:১৫ অপরাহ্ণ, এপ্রিল ২৭, ২০২৫

ডেল্‌টা লাইফ ইনসিওরেন্স কোম্পানি লিমিটেডের ঢাকা ও নরসিংদী সার্ভিসিং সেল এর আওতাধীন উন্নয়ন বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত জনাব মোঃ আতিকুল ইসলাম ফকির দীর্ঘ রোগ ভোগের পর, ২৬ এপ্রিল ( শনিবার ) বিকাল ৪.৩০ মিনিটে মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি ডেল্‌টা পরিবারের সাথে অত্যন্ত নিষ্ঠা ও সততার সাথে প্রায় ৩ যুগ অতিবাহিত করেছেন।

তার মৃত্যুতে ডেল্‌টা পরিবারের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করছি এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

এন এস