বেস্ট লাইফ এর উন্নয়ন সভা ও প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৮:৫৫ অপরাহ্ণ, মে ৫, ২০২৫

নিজস্ব প্রতিনিধিঃ বেস্ট লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড-এর এক্সিকিউটিভ কনফারেন্স, উন্নয়ন সভা ও প্রশিক্ষণ প্রোগ্রাম কোম্পানির প্রধান কার্যালয়ের ট্রেনিং অডিটোরিয়ামে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোম্পানির মাননীয় মুখ্য নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নুরুল ইসলাম চমৎকার দিকনির্দেশনামূলক প্রশিক্ষণ প্রদান করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মিসেস সুমনা পারভিন, উপ-ব্যবস্থাপনা পরিচালক মোশারফ হোসেন, নাসির উদ্দীন তালুকদার, শাহাদাত হোসেন, হেড অব তাকাফুল হাবিবুর রহমান আরিফ, সহকারী ব্যবস্থাপনা পরিচালক ও ময়মনসিংহ ডিভিশনের প্রধান মাসুম হাসান জামাল।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোম্পানির সকল সহকারী ব্যবস্থাপনা পরিচালক, সকল এজেন্সি ডিরেক্টর এবং সহকারী এজেন্সি ডিরেক্টরগণ।