এবি ব্যাংকের নতুন চেয়ারম্যান মো. ফজলুর রহমান

প্রকাশিত: ২:৪৯ অপরাহ্ণ, জুন ২২, ২০২৬

বিশেষ প্রতিনিধিঃ এবি ব্যাংক পিএলসি’র পরিচালনা পর্ষদের নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মো. ফজলুর রহমান এফসিএ |

বৃহস্পতিবার (১৮ জুন) থেকে তাঁর এই নিয়োগ কার্যকর হয়| ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়|

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তিনি এর আগে ব্যাংকের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন|

মো. ফজলুর রহমান ১৯৯৭ সালে ভাইস প্রেসিডেন্ট হিসেবে এবি ব্যাংকে যোগদান করেন| পরবর্তীতে ২০১২ থেকে ২০১৪ সাল পর্যন্ত তিনি ব্যাংকের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন| এই সময়ে তাঁর নেতৃত্বে ব্যাংক আর্থিক অগ্রগতির ক্ষেত্রে উল্লেখযোগ্য মাইলফলক অর্জন করে|

মো. ফজলুর রহমান একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট| ব্যাংকিং, আর্থিক ব্যবস্থাপনা ও কৌশলগত পরিকল্পনায় তাঁর দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে| তিনি পুঁজিবাজার উন্নয়ন এবং বিনিয়োগ ব্যাংকিংয়ে নেতৃত্বদানের জন্য বিশেষভাবে সমাদৃত|

পেশাগত দায়িত্বের পাশাপাশি ব্যাংকিং ও আর্থিক খাতসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে তাঁর একাধিক বিশ্লেষণধর্মী নিবন্ধ দেশের শীর্ষস্থানীয় জাতীয় দৈনিক গুলোতে প্রকাশিত হয়েছে|