আলফা ইসলামী লাইফের আগস্ট মাসের ব্রাঞ্চ ম্যানেজার মিটিং ও ‘লিডার্স ক্লাব অ্যাওয়ার্ডস নাইট-২০২৬’ অনুষ্ঠিত প্রকাশিত: ১:২৭ অপরাহ্ণ, আগস্ট ৪, ২০২৬ নিজস্ব প্রতিবেদক: আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি-এর ‘লিডার্স ক্লাব অ্যাওয়ার্ডস নাইট-২০২৬’ রাজধানীর পূর্বাচল বসুন্ধরায় অবস্থিত দ্য গ্র্যান্ড প্লেস কনভেনশন হলে অনুষ্ঠিত হয়েছে। রোববার (০২ আগস্ট) আয়োজিত অনুষ্ঠানে ২০২৫ সালের ব্যবসায়িক সাফল্যের স্বীকৃতি হিসেবে লিডার্স ক্লাব ও ভিআইপি উইনারদের সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির ভাইস চেয়ারম্যান মুহাম্মদ সাঈদ এবং পরিচালক কে এম রেজাউল হাসানাত ও আহসান কবির খাঁন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নুরে আলম ছিদ্দিকী অভি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শুভাশিষ দাস। কোম্পানির তথ্য অনুযায়ী, ২০২৫ সালের সারাবছরের ব্যবসায়িক সাফল্য ও কর্মদক্ষতার ভিত্তিতে এক হাজারের বেশি লিডার্স ক্লাব বিজয়ী, ভিআইপি উইনার, প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধান, কর্মকর্তা এবং দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত উন্নয়নকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠানে লিডার্স ক্লাব বিজয়ীদের হাতে সম্মাননা সনদ তুলে দেওয়া হয়। এছাড়া ভিআইপি উইনারদের সার্টিফিকেট, ক্রেস্ট ও সম্মানসূচক ব্লেজার প্রদান করা হয়। একই সঙ্গে ‘এমপ্লয়ি অব দ্য ইয়ার-২০২৬’ হিসেবে প্রধান কার্যালয়ের কর্মকর্তা মো. এমরান হোসেনকে সার্টিফিকেট ও ক্রেস্ট প্রদান করা হয়। বক্তারা তাঁদের বক্তব্যে নিষ্ঠা, সততা, গ্রাহকসেবা, নেতৃত্ব এবং ধারাবাহিক সাফল্যের গুরুত্ব তুলে ধরেন। তারা প্রতিষ্ঠানের উন্নয়ন ও ব্যবসা সম্প্রসারণে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। এর আগে একই দিন কোম্পানির প্রধান কার্যালয়ে আগস্ট-২০২৬ মাসের ব্রাঞ্চ ম্যানেজার মিটিং অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক ও সিইও নুরে আলম ছিদ্দিকী অভি। বিশেষ অতিথি ছিলেন ডিএমডি (ট্রেনিং) সাজেদুল বারী, ডিএমডি (অপারেশন) মোহাম্মদ শাহ আলম মামুন এবং এসইভিপি ও হেড অব ট্রেনিং মুত্তাকিন ইসলাম মুক্তা। সভায় গত মাসের কার্যক্রম পর্যালোচনার পাশাপাশি চলতি মাসের ব্যবসায়িক লক্ষ্য নির্ধারণ, বিক্রয় বৃদ্ধি, গ্রাহকসেবার মানোন্নয়ন এবং মাঠ পর্যায়ের কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি প্রতিষ্ঠানের টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়। News PhotoCard SHARES অর্থনীতি বিষয়: