অগ্রণী ব্যাংকের পিএলসির শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত প্রকাশিত: ৭:৩৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০২৬ নিজস্ব প্রতিনিধি : অগ্রণী ব্যাংক পিএলসির ইসলামী ব্যাংকিং ইউনিটের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির ৪৯তম সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় ব্যাংকের প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান ড. মুফতি মোহাম্মদ আবু ইউসুফ, সদস্য ড. মুফতী মোহাম্মদ জহিরুল ইসলাম ও মুফতি ড. ইমাম হোসাইন, ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. আবুল বাশার, শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সচিব মো. নূরুল ইসলাম (উপমহাব্যবস্থাপক)সহ ইসলামী ব্যাংকিং ইউনিটের নির্বাহী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় ইসলামী ব্যাংকিংয়ের শরিয়াহ্-সংক্রান্ত বিভিন্ন এজেন্ডা ও সার্বিক বিষয় নিয়ে আলোচনা করা হয়। এ সময় কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। News PhotoCard SHARES অর্থনীতি বিষয়: