গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্সের বীমা ব্যবসা স্থগিত প্রকাশিত: ৮:৫৬ অপরাহ্ণ, নভেম্বর ৫, ২০২৬ নিজস্ব প্রতিনিধি : গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্সের বীমা ব্যবসা তিন মাসের জন্য স্থগিত করেছে বীমা নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রন কর্তৃপক্ষ ( আইডিআরএ)। বীমা কোম্পানিটির বিরুদ্ধে বীমা পলিসি ইস্যু করার ক্ষেত্রে ব্যাপক অনিয়মের দায়ে এই শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়েছে। কর্তৃপক্ষ একই সঙ্গে বীমা পলিসি ইস্যু করার ক্ষেত্রে নির্ধারিত হারের চেয়ে কম রেটে প্রিমিয়াম নির্ধারন করার দায়ে কেন আরও কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে না জানতে চেয়ে কারন দর্শানোর নোটিশ দিয়ে ৩০ দিনের মধ্যে এর জবাব চেয়েছে। আজ বৃহস্পতিবার ( ৫ নভেম্বর ) সংস্থার পরিচালক (রেটিং, অডিট ও জরিপ) মিা. মিজানুর রহমান স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি শোকজ নোটিশ গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা ফারজানা চৌধুরীকে দেয়া হয়েছে। পত্রের অনুলিপি সচিব, আর্থিক প্রতিষ্ঠঅন বিভাগ, ও ব্যবস্থাপনা পরিচালক, সাধারন বীমাকে দেয়া হয়েছে। পত্রে উল্লেখ করা হয়, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রন কর্তৃপক্ষের একটি পরিদর্শন দল গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্সের প্রধান কার্যালয় সরেজমিন পরিদর্শনকালে চলতি বছরে (২০২৬ সাল) বীমা পলিসি ইস্যু করার ক্ষেত্রে ব্যাপক অনিয়মের প্রমান পেয়েছে। এ ক্ষেত্রে বীমা গ্রহীতাকে নির্ধারিত মেরিন ট্যারিফ (কার্গো) রেট উল্লেখযোগ্য হারে কমিয়ে বিভিন্ন রেটে প্রিমিয়াম নেয়া হয়। যা বীমা আইন ২০১০ এর ৬০ ধারা ও কর্তৃপক্ষের জারিকৃত সার্কুলার নং নন-লাইফ ৮৩/২০২১ এর সুস্পষ্ট লংঘন। এ কারনে বীমা আইন ২০১০ এর ধারা ১০(১) অনুযায়ি কোম্পানিটির বিরুদ্ধে উপশ্রেণী বন্ধন স্থগিত করা হবে না, তার জবাব ৩০ দিনের মধ্যে কর্তৃপক্ষের কাছে দাখিল করতে হবে। একই সাথে বীমা আইন ২০১০ এর ৬০ ধারা ও কর্তৃপক্ষের জারিকৃত সার্কুলার নং নন-লাইফ ৮৩/২০২১ লংঘনের দায়ে বীমা আইন ২০১০ ধারা ১০(২) মোতাবেক তিন মাসের জন্য বীমা কোম্পানিটির মেরিন কার্গো উপশ্রেণীর বীমা ব্যবসা স্থগিত করা হলো। বীমা পলিসি ইস্যু করার ক্ষেত্রে নির্ধারিত হারের চেয়ে কম রেটে প্রিমিয়াম নির্ধারন করার দায়ে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে। News PhotoCard SHARES অর্থনীতি বিষয়: