জেনিথ ইসলামী লাইফের অডিট কমিটির ৩৪তম সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৭:৩২ অপরাহ্ণ, নভেম্বর ৮, ২০২৬

নিজস্ব প্রতিনিধি : জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির অডিট কমিটির ৩৪তম সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৫ নভেম্বর ২০২৬ তারিখে কোম্পানির প্রধান কার্যালয়ের বোর্ড রুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন অডিট কমিটির চেয়ারম্যান বিদ্যুৎ চন্দ্র গুপ্ত, এফসিএ। সভায় কমিটির সদস্য মো. ছায়েদুর রহমান, মানসুদ আলম, জামিল আনসারী ও মুশফিক আজীম খান উপস্থিত ছিলেন। এ ছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির ভাইস চেয়ারম্যান এ টি এম এনায়েত উল্লাহ। সভায় আরও উপস্থিত ছিলেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) এস এম নুরুজ্জামান, কোম্পানি সচিব আবদুর রহমান, প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) ফারুক আহমেদ এবং ভাইস প্রেসিডেন্ট (অভ্যন্তরীণ নিরীক্ষা) মো. আবদুর রহমান।