আইডিআরএ’র নতুন চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা জানালেন ন্যাশনাল লাইফ এর এমডি কাজিম উদ্দিন প্রকাশিত: ৩:০০ অপরাহ্ণ, জুন ২৫, ২০২৬ নুরনবী সোহেল,নিজস্ব প্রতিবেদক: বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) নবনিযুক্ত চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন-কে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়েছেন ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোঃ কাজিম উদ্দিন। সম্প্রতি এক সৌজন্য সাক্ষাতে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স পিএলসির পক্ষ থেকে নবনিযুক্ত চেয়ারম্যানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এ সময় দেশের বীমা খাতের উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা, গ্রাহকস্বার্থ সুরক্ষা এবং আধুনিক ও আস্থাভিত্তিক বীমা ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে নতুন চেয়ারম্যানের সফলতা কামনা করা হয়। শুভেচ্ছা বিনিময়কালে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ কাজিম উদ্দিন বলেন, দেশের বীমা খাত বর্তমানে নতুন প্রত্যাশা ও সম্ভাবনার মুখোমুখি। এই সময়ে আইডিআরএ’র নতুন চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ বীমা শিল্পে ইতিবাচক পরিবর্তন, নীতি-শৃঙ্খলা ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, “আমরা বিশ্বাস করি, মীর নাদিয়া নিভিন মহোদয়ের দক্ষ, বিচক্ষণ ও দূরদর্শী নেতৃত্বে দেশের বীমা খাত আরও শক্তিশালী ভিত্তির ওপর দাঁড়াবে। গ্রাহকের আস্থা পুনরুদ্ধার, সুশাসন নিশ্চিতকরণ এবং বীমা শিল্পের টেকসই উন্নয়নে তাঁর ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ হবে।” মোঃ কাজিম উদ্দিন আরও বলেন, বীমা শিল্প শুধু একটি আর্থিক খাত নয়, এটি মানুষের ভবিষ্যৎ নিরাপত্তা, সঞ্চয়, বিনিয়োগ এবং ঝুঁকি মোকাবিলার অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। তাই এই খাতকে আরও কার্যকর, স্বচ্ছ ও জনমুখী করতে একটি দক্ষ ও শক্তিশালী নিয়ন্ত্রক সংস্থার নেতৃত্ব অত্যন্ত প্রয়োজন। নতুন চেয়ারম্যানের নেতৃত্বে আইডিআরএ এ দায়িত্ব সফলভাবে পালন করবে বলেই তিনি প্রত্যাশা করেন। ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স পিএলসির পক্ষ থেকে জানানো হয়, দেশের বীমা শিল্পকে আরও গতিশীল, প্রযুক্তিনির্ভর এবং জনআস্থার জায়গায় নিয়ে যেতে নিয়ন্ত্রক সংস্থা ও বীমা কোম্পানিগুলোর মধ্যে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। নতুন চেয়ারম্যানের নেতৃত্বে এ ধরনের সমন্বয় ও সংস্কারমূলক কার্যক্রম আরও বেগবান হবে বলেও আশা করা হচ্ছে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আরও বলা হয়, আইডিআরএ’র নতুন নেতৃত্ব বীমা খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা, সেবার মান উন্নয়ন এবং সাধারণ মানুষের মধ্যে বীমা সম্পর্কে ইতিবাচক ধারণা গড়ে তুলতে কার্যকর ভূমিকা রাখবে। এর ফলে দেশের বীমা শিল্পে নতুন গতি সৃষ্টি হবে এবং গ্রাহকসেবার মান আরও উন্নত হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। বীমা অঙ্গনের অনেকেই মনে করছেন, মীর নাদিয়া নিভিনের নেতৃত্বে আইডিআরএ দেশের বীমা খাতে প্রয়োজনীয় সংস্কার, জবাবদিহিতা ও সুশাসন প্রতিষ্ঠায় আরও সক্রিয় ভূমিকা পালন করবে। আর এভাবেই দেশের বীমা শিল্পে আস্থা, স্থিতিশীলতা ও উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে। SHARES অর্থনীতি বিষয়: