আইডিআরএ’র নবনিযুক্ত চেয়ারম্যান মীর নাদিয়া নিভিনকে ফুলেল শুভেচ্ছা জানাল এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স

প্রকাশিত: ৫:০৭ অপরাহ্ণ, জুন ২৫, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) নবনিযুক্ত চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন-কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স পিএলসি। আইডিআরএ কার্যালয়ে অনুষ্ঠিত সৌজন্য সাক্ষাতে কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা জনাব মো: শাহ্ জামাল হাওলাদার নবনিযুক্ত চেয়ারম্যানের হাতে ফুল তুলে দেন এবং তাঁর দায়িত্ব গ্রহণে শুভকামনা জানান।

সাক্ষাৎকালে দেশের বীমা খাতের বর্তমান অবস্থা, গ্রাহক আস্থা বৃদ্ধি, সুশাসন প্রতিষ্ঠা, সেবার মানোন্নয়ন এবং প্রযুক্তিনির্ভর আধুনিক ব্যবস্থাপনা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা হয়। এ সময় এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়, নতুন চেয়ারম্যানের নেতৃত্বে দেশের বীমা শিল্পে স্বচ্ছতা, জবাবদিহিতা ও গতিশীলতা আরও বৃদ্ধি পাবে।

কোম্পানির সিইও মো: শাহ্ জামাল হাওলাদার বলেন, “বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের নবনিযুক্ত চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন মহোদয়কে এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আমরা বিশ্বাস করি, তাঁর অভিজ্ঞতা, দক্ষতা ও দূরদর্শী নেতৃত্ব দেশের বীমা খাতকে আরও শক্তিশালী, আধুনিক ও আস্থাভিত্তিক অবস্থানে নিয়ে যাবে।”

তিনি আরও বলেন, বীমা খাত মানুষের আর্থিক নিরাপত্তা ও ভবিষ্যৎ সুরক্ষার সঙ্গে সরাসরি সম্পৃক্ত। তাই এই খাতে গ্রাহকবান্ধব সেবা, দ্রুত দাবি নিষ্পত্তি, স্বচ্ছতা এবং কার্যকর তদারকি নিশ্চিত করা অত্যন্ত জরুরি। নতুন চেয়ারম্যানের নেতৃত্বে আইডিআরএ এসব ক্ষেত্রে আরও কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র পক্ষ থেকে আরও জানানো হয়, দেশের বীমা শিল্পকে মানুষের আস্থার জায়গায় নিয়ে যেতে হলে সুশাসন, প্রযুক্তির ব্যবহার এবং সেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। নতুন নেতৃত্বের মাধ্যমে এ খাতে ইতিবাচক পরিবর্তনের নতুন দিগন্ত উন্মোচিত হবে বলেও প্রতিষ্ঠানটি প্রত্যাশা করে।

সৌজন্য সাক্ষাৎ শেষে নবনিযুক্ত চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন-এর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফল কর্মজীবন কামনা করা হয়। এ সময় কোম্পানির সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।