আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্সের খুলনা বিভাগীয় সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত প্রকাশিত: ২:৫৫ অপরাহ্ণ, নভেম্বর ৪, ২০২৬ নিজস্ব প্রতিনিধি : দ্রুত গ্রাহক সেবা নিশ্চিতকরন এবং গ্রাহকের আমানত সুরক্ষা’র অঙ্গিকার নিয়ে আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্সের খুলনা বিভাগীয় সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র খুলনা বিভাগীয় সম্মেলন-২০২৬ শনিবার (৩১ অক্টোবর) যশোরে আকিজ সিটি (দরবার হল) অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীর চেয়ারম্যান শেখ শামিম উদ্দিন এবং গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীর পরিচালক মুহাম্মদ ফুয়াদ হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাজ্জাদুল করিম-এফএলএমআই। বিশেষ অতিথি হিসেবে কনসালটেন্ট এন্ড হেড অব ডেভএডমিন এ জেড কাওছার এবং ডিএমডি (সেলস এন্ড মার্কেটিং) খুলনা বিভাগ, মোঃ আবু ইউসুফ উপস্থিত ছিলেন। News PhotoCard SHARES অর্থনীতি বিষয়: