এনআরবি ইসলামিক লাইফের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৯:৪১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র ৫ম বার্ষিক সাধারণ সভা (এজিএম) শনিবার  (২৬ সেপ্টেম্বর) কোম্পানির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

কোম্পানির চেয়ারম্যান জনাব কিবরিয়া গোলাম মোহামাদ সভায় সভাপতিত্ব করেন।

সভায় ২০২৫ সালের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করা হয় এবং অনুমোদিত হয়। সভায় কোম্পানির বিদ্যমান পরিচালকবৃন্দের এক-তৃতীয়াংশ অবসর গ্রহণ করেন ও পুন:নির্বাচিত হন এবং ২০২৬ সালের জন্য নিরীক্ষক নিয়োগ করা হয়।

সভায় আরো উপস্থিত ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও মুখ্য নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ শাহ জামাল হাওলাদার ও কোম্পানির সিএফও জনাব মোহাম্মদ আবু হাসান।

কোম্পানির সম্মানিত শেয়ারহোল্ডারগণের মধ্যে – জনাব এম. মাহফুজুর রহমান, জনাব আফতাব আহমেদ, জনাব ফারিয়া মোস্তাফিজ অর্ণিশা (প্রতিনিধিঃ উজিরপুর ফিস পার্ক লিঃ), জনাব আরিফ সিকদার (প্রতিনিধিঃ আম্বালা আইটি), জনাব মোঃ জামাল উদ্দিন (প্রতিনিধিঃ লিবার্টি লিভিং লিঃ) ও জনাব মোঃ নুরুল আজিম রিফাত সভায় (সরাসরি ও ভার্চুয়ালি) উপস্থিত ছিলেন।

সভা পরিচালনা করেন কোম্পানি সচিব জনাব মোঃ সালাহউদ্দীন।

কোম্পানির ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপন করেন মুখ্য নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ শাহ্ জামাল হাওলাদার।

কোম্পানির ব্যবসা ও সার্বিক সাফল্যের জন্য শেয়ারহোল্ডারগণ সন্তোষ প্রকাশ করেন এবং কোম্পানির সেলস এন্ড মার্কেটিং ও ব্যবস্থাপনা টিমকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

সভাশেষে কোম্পানির উত্তরোত্তর সফলতার জন্য দোয়া ও মোনাজাত করা হয়।