ঢাকায় আস্থা লাইফ ইন্স্যুরেন্স এর রিজিওনাল কনফারেন্স-২০২৬ অনুষ্ঠিত প্রকাশিত: ২:১৮ অপরাহ্ণ, আগস্ট ২৪, ২০২৬ সংবাদ বিজ্ঞপ্তিঃ রাজধানী ঢাকার আর্মি গল্ফ ক্লাবের সবুজ প্রকৃতির মাঝে পাম ভিউ রেস্টুরেন্টে রবিবার (২৩ আগস্ট) বাংলাদেশ সেনাবাহিনীর ‘আর্মি ওয়েলফেয়ার ট্রাস্ট’ এর একমাত্র জীবন বীমা প্রতিষ্ঠান আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এর “রিজিওনাল কনফারেন্স-২০২৬” অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আস্থা লাইফ ইন্স্যুরেন্স এর পরিচালনা পর্ষদের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হাফিজুর রহমান, এসপিপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি। এছাড়াও উপস্থিত ছিলেন আস্থা লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল শাহ সগিরুল ইসলাম, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি (অবঃ), অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এইচআর এন্ড এডমিন) কর্ণেল সালাহ্উদ্দীন খালেদ (অবঃ), অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (সেলস্ এন্ড মার্কেটিং) সামিরা ইউনুস, চীফ অপারেটিং অফিসার সাইফুদ্দিন আহমেদ সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। প্রধান অতিথি তাঁর স্বাগত বক্তব্যে বলেন, জীবন বীমা খাতে উল্লেখযোগ্য অবদান রাখতে এবং জীবন বীমায় মানুষের আস্থার সংকট দূর করতে আর্মি ওয়েলফেয়ার ট্রাস্টের অধীনে আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী গঠিত হয়। আর এ লক্ষ্য অর্জনে আস্থা লাইফের সেলস্ ফোর্সগণ যেভাবে সেনাবাহিনীর আদর্শ, প্রতিশ্রুতি রক্ষা, স্বচ্ছতা, বিশ্বস্ততা ইত্যাদির প্রতিফলন ঘটিয়ে জনগণের সেবায় ও বীমা শিল্পে গ্রাহক সেবা নিশ্চিতকরণে কাজ করে চলেছেন তা প্রশংসনীয়। তিনি আরো বলেন, আজকের এই রিজিওনাল কনফারেন্স উপস্থিত সকলকে নতুন উদ্যোমে কাজ করার অনুপ্রেরণা যোগাবে। পাশাপাশি, ২০২৬ সালের জন্য নির্ধারিত লক্ষ্য অর্জনে প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে সর্বোচ্চ নিষ্ঠা, আন্তরিকতা ও পেশাদারিত্বের সাথে কাজ করে যাবেন মর্মে তিনি আশাবাদ ব্যক্ত করেন। দিনব্যাপী অনুষ্ঠিত এই রিজিওনাল কনফারেন্সে বৃহত্তর ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অন্তর্গত সকল জেলা, উপজেলা থেকে সেলস্ এক্সিকিউটিভ, ব্রাঞ্চ ম্যানেজার, ইউনিট ম্যানেজার ও ফাইন্যান্সিয়াল এসোসিয়েটগণ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে আস্থা লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা ঢাকা পশ্চিম জোন অফিসের উদ্বোধন ঘোষণার পাশাপাশি উপস্থিত সকলের সাথে পারষ্পরিক মতবিনিময়, বীমার মৌলিক বিষয়সমূহ, ব্যবসা পরিকল্পনা ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করেন ও প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন। এরপর বিভিন্ন ক্যাটাগরীতে সনদপত্র ও পুরস্কার বিতরণ এবং ওপেন প্রশ্ন-উত্তর পর্ব শেষে আস্থা লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা তাঁর সমাপনী বক্তব্যে বলেন, আস্থা লাইফ ইন্স্যুরেন্স বর্তমানে তার সাংগঠনিক উন্নয়নের ধারা কে আরো সুসংগঠিত করার নিমিত্তে নানান উদ্যোগ গ্রহণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি বীমা সেবার আওতা বৃদ্ধির লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। “আমাদের লক্ষ্য কেবল ব্যবসা নয়; সেবাধর্মী মানসিকতাই আমাদের মূল ব্রত” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আস্থা লাইফের সেলস্ ফোর্সগণ আগামীতেও নিজেদের ভূমিকা ও ঐকান্তিক প্রচেষ্টা অব্যাহত রাখবেন মর্মে তিনি আশাবাদ ব্যক্ত করেন। পরিশেষে, উপস্থিত সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপনসহ তাদের সুখ, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করেন। News PhotoCard SHARES অর্থ নিউজ বিষয়: