দুর্বল কোম্পানির শেয়ারে সার্কিট ব্রেকার অর্ধেকে নামাতে চায় ডিএসই

প্রকাশিত: ১২:১৭ অপরাহ্ণ, জুন ২৯, ২০২৬

শেয়ারবাজারে তালিকাভুক্ত দুর্বল মৌলভিত্তি ও ধারাবাহিক লোকসানি কোম্পানির শেয়ারের অস্বাভাবিক মূল্য ওঠানামা নিয়ন্ত্রণে সার্কিট ব্রেকারের সীমা অর্ধেকে নামানোর প্রস্তাব দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। এ বিষয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কাছে আবেদন করেছে সংস্থাটি।

নিজস্ব প্রতিবেদক : ডিএসইর প্রস্তাব অনুযায়ী, অকার্যকর (নন-অপারেশনাল) কোম্পানি, টানা তিন বছর লোকসানে থাকা কোম্পানি এবং ৩০ কোটি টাকার কম পরিশোধিত মূলধনসম্পন্ন ‘জেড’ ক্যাটাগরির কোম্পানিগুলোর ক্ষেত্রে কম সার্কিট ব্রেকার কার্যকর হবে।

ডিএসইর দাবি, এসব কোম্পানির শেয়ারে অতিরিক্ত জল্পনা-কল্পনা ও কারসাজির কারণে অস্বাভাবিক দর ওঠানামা হচ্ছে, যা সাধারণ বিনিয়োগকারীদের ঝুঁকিতে ফেলছে। সার্কিট ব্রেকারের সীমা কমানো হলে এ ধরনের অস্থিরতা ও কারসাজির সুযোগ কমবে এবং বাজারে শৃঙ্খলা ফিরবে।