প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীতে ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেড: হালাল ট্যুরিজম, কর্মসংস্থান ও আস্থার নতুন দিগন্ত প্রকাশিত: ১২:২৪ অপরাহ্ণ, জুন ২৭, ২০২৬ ফারজানা ফারাবী, নিজস্ব প্রতিনিধি: মহান আল্লাহ তাআলার অশেষ রহমত ও অনুগ্রহে দেশের সম্ভাবনাময় প্রতিষ্ঠান ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেড সফলতার সঙ্গে প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করে গৌরবের সঙ্গে দ্বিতীয় বছরে পদার্পণ করেছে। এ উপলক্ষে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত সকল ব্যক্তি ও শুভানুধ্যায়ীদের আন্তরিক শুভেচ্ছা, মোবারকবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়েছে। প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীর এই শুভক্ষণে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাসুদ সাঈদী এমপি, ব্যবস্থাপনা পরিচালক ডি. এম. এমদাদুল হক, সম্মানিত পরিচালকবৃন্দ, শেয়ারহোল্ডার, বিনিয়োগকারী, কর্মকর্তা-কর্মচারী, ফ্রিল্যান্সার, ব্যবসায়িক অংশীদার এবং শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। তাঁদের সম্মিলিত প্রচেষ্টা, আস্থা ও আন্তরিক সহযোগিতাকেই প্রতিষ্ঠানের এই এক বছরের সাফল্যের মূল ভিত্তি হিসেবে উল্লেখ করা হয়েছে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, গত এক বছরে সততা, স্বচ্ছতা, জবাবদিহিতা ও পেশাদারিত্বকে ধারণ করে এগিয়ে চলেছে ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেড। শুধু একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান হিসেবে নয়, বরং নৈতিক মূল্যবোধ ও ইসলামি আদর্শসম্মত হালাল ট্যুরিজম বিকাশে একটি বিশ্বস্ত প্ল্যাটফর্ম গড়ে তোলাই তাদের অন্যতম লক্ষ্য। কর্তৃপক্ষের মতে, বাংলাদেশের পর্যটন শিল্পে হালাল ট্যুরিজমের সম্ভাবনা অত্যন্ত উজ্জ্বল। দেশি-বিদেশি পর্যটকদের জন্য নিরাপদ, পারিবারিক, মূল্যবোধভিত্তিক ও ইসলামসম্মত পরিবেশ নিশ্চিত করার মাধ্যমে আন্তর্জাতিক মানের সেবা প্রদানই প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ পরিকল্পনার অন্যতম অংশ। এছাড়া, দেশের শিক্ষিত বেকার তরুণ-তরুণীদের জন্য কর্মসংস্থান সৃষ্টি, দক্ষ জনবল গড়ে তোলা এবং উদ্যোক্তা তৈরিতে প্রতিষ্ঠানটি ইতোমধ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। পর্যটন ও আতিথেয়তা খাতে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে জাতীয় অর্থনীতিতে ইতিবাচক অবদান রাখার প্রত্যয়ও ব্যক্ত করা হয়েছে। প্রতিষ্ঠানটির নেতৃবৃন্দ বলেন, একটি প্রতিষ্ঠানের প্রকৃত শক্তি তার ভবন বা সম্পদে নয়; বরং মানুষের বিশ্বাস, সততা, দায়বদ্ধতা ও সেবার মানে। সেই বিশ্বাসকে ধারণ করেই ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেড আগামীতেও দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে একটি আধুনিক, নির্ভরযোগ্য ও অনুকরণীয় প্রতিষ্ঠান হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে কাজ করে যাবে। প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রতিষ্ঠানের পক্ষ থেকে মহান আল্লাহ তাআলার দরবারে বিশেষ দোয়া করা হয়। দোয়ায় প্রতিষ্ঠানের সার্বিক উন্নতি, ব্যবসায় বরকত, সকল অংশীজনের সুস্বাস্থ্য ও সমৃদ্ধি, পারস্পরিক ঐক্য এবং ভবিষ্যতের প্রতিটি পদক্ষেপে সফলতা কামনা করা হয়। প্রথম বছরের সাফল্যকে পাথেয় করে দ্বিতীয় বছরে নতুন উদ্যম, দৃঢ় প্রত্যয় ও উন্নয়নের অঙ্গীকার নিয়ে যাত্রা শুরু করেছে ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেড। প্রতিষ্ঠানের বিশ্বাস—সততা, আস্থা, মানসম্মত সেবা, হালাল ট্যুরিজমের বিকাশ এবং কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দেশের পর্যটন শিল্পে তারা এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করতে সক্ষম হবে। শুভ প্রতিষ্ঠাবার্ষিকী। ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেড প্রথম বছর পূর্তি | দ্বিতীয় বছরে পদার্পণ News PhotoCard SHARES অর্থনীতি বিষয়: