বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন (BIA) এর মত বিনিময় সভা অনুষ্ঠিত প্রকাশিত: ৭:১০ অপরাহ্ণ, অক্টোবর ২৩, ২০২৪ বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের উদ্যোগে লাইফ বীমা খাতের পরিধি সম্প্রসারণ এবং বর্তমান চ্যালেঞ্জ মোকাবেলায় করনীয় সম্পর্কে মতবিনিময় সভা অনুষ্ঠিত নিজস্ব প্রতিনিধিঃ বাংলাদেশ ইস্যুরেন্স এসোসিয়েশনের উদ্যোগে ২৩ অক্টোবর, ২০২৪, বুধবার, সকাল ১১:৩০ ঘটিকায় বাংলাদেশ ইস্যুরেন্স এসোসিয়েশনের কনফারেন্স রুমে (হোসেন টাওয়ার, লেভেল-১, বক্স কালভার্ট রোড, ১১৬, নয়া পল্টন, ঢাকা-১০০০) লাইফ বীমা খাতের পরিধি সম্প্রসারণ এবং চ্যালেঞ্জসমূহ মোকাবেলায় করনীয় সম্পর্কে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় ২৬টি লাইফ বীমা কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বিশেষভাবে বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন-এর প্রথম ভাইস-প্রেসিডেন্ট জনাব নাসির উদ্দিন আহমেদ (পাভেল) ও নির্বাহী কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন লাইফ টেকনিক্যাল কমিটির আহবায়ক ও বিআইএ-এর নির্বাহী কমিটির সদস্য জনাব মোঃ জালালুল আজিম। সভার শুরুতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ছাত্র জনতার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় ১ মিনিট নিরবতা পালন করা হয় এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করা হয়। সভায় লাইফ বীমা কোম্পানীসমূহের এজেন্ট কমিশন কর্তন, ইউএমপি বন্ধ, দ্রুত দাবী পরিশোধ, এজেন্ট লাইসেন্স নবায়ন ফি ও বিলম্ব ফি হ্রাসকরণ, অন-লাইন এজেন্ট প্রশিক্ষণ, গ্রুপ বীমা, IDRA ও BSEC কর্তৃক সাঞ্জস্যপূর্ণ অডিট ফার্ম প্যানেল প্রস্তুতকরণ, ব্যাংকাসুরেস, বীমা পন্য আধুনিকীকরণ, প্রচারনা বৃদ্ধি ও অন্যান্য আরও বিষয়ে আলোচনায় মুখ্য নির্বাহী কর্মকর্তাবৃন্দ অংশগ্রহন ও মূল্যবান মতামত প্রদান করেন। সভায় বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের নির্বাহী কমিটির সদস্য সৈয়দ বদরুল আলম, আদিবা রহমান, জনাব বিএম ইউসুফ আলী, জনাব মোঃ গোলাম কিবরিয়া তাদের সুচিন্তিত মতামত তুলে ধরেন। প্রথম ভাইস-প্রেসিডেন্ট নাসির উদ্দিন আহমেদ (পাভেল) জীবন বীমা খাতের পরিধি সম্প্রসারণ এবং চ্যালেঞ্জসমূহ মোকাবেলায় করনীয় সম্পর্কে ও জীবন বীমা খাতের উনড়বয়নে পরবর্তী কর্মপন্থা সম্পর্কে সভায় অবহিত করেন। SHARES ব্যাংক বিমা অর্থ বিষয়: