বেঙ্গল ইসলামি লাইফ এর বার্ষিক ক্লোজিং স্ট্র্যাটেজিক মিটিং অনুষ্ঠিত প্রকাশিত: ১২:৫৯ পূর্বাহ্ণ, নভেম্বর ৭, ২০২৪ বেঙ্গল ইসলামি লাইফ এর বার্ষিক ক্লোজিং স্ট্র্যাটেজিক মিটিং অনুষ্ঠিত নিজস্ব প্রতিনিধিঃ বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড-এর স্মার্ট প্রকল্পের আয়োজনে বার্ষিক বিজনেস ক্লোজিং স্ট্র্যাটেজিক মিটিং অনুষ্ঠিত। রাজধানীর একটি রেস্টুরেন্টে আজ (০৬ নভেম্বর, বুধবার) বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড-এর স্মার্ট প্রকল্পের আয়োজনে বার্ষিক বিজনেস ক্লোজিং স্ট্র্যাটেজিক মিটিং অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা এম এম মনিরুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্মার্ট প্রকল্প প্রধান ও অতিঃ ব্যবস্থাপনা পরিচালক এম এ রব খান। এই বার্ষিক বিজনেস ক্লোজিং স্ট্র্যাটেজিক মিটিংয়ের সভাপতিত্ব করেন স্মার্ট প্রকল্পের উপ-প্রকল্প প্রধান মোঃ ওমর ফারুক। News PhotoCard SHARES ব্যাংক বিমা অর্থ বিষয়: