সন্ধানী লাইফ এর “ঈদ পূনর্মিলনী ও ব্যবসা উন্নয়ন সভা’’ অনুষ্ঠিত

প্রকাশিত: ১১:৫৪ পূর্বাহ্ণ, জুন ১৬, ২০২৬

নিজস্ব প্রতিনিধিঃ সম্প্রতি সন্ধানী লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেড এর প্রধান কার্যালয়ের নিজস্ব অডিটরিয়ামে সমগ্র বাংলাদেশ থেকে আগত একশত এর অধিক উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে “ঈদ পূনর্মিলনী ও ব্যবসা উন্নয়ন সভা’’ অনুষ্ঠিত হয়|

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীর মাননীয় চেয়ারম্যান জনাব মজিবুল ইসলাম । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, আলহাজ্ব ইদ্রিস মিয়া তালুকদার

সভাপতিত্ব করেন কোম্পানীর মূখ্য নির্বাহী কর্মকর্তা জনাব নিমাই কুমার সাহা,।

এছাড়া কোম্পানির সকল উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।