স্বদেশ লাইফকে এগিয়ে নিতে আপনাদের আরো কঠোর পরিশ্রম করতে হবে, হেদায়েত হোসেন আকাশ

প্রকাশিত: ৭:৫০ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৪, ২০২৪

নিজস্ব প্রতিনিধ :

স্বদেশ ইসলামী লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের ঢাকার ৬১ মতিঝিল মেট্রো প্রকল্পের নতুন অফিসের কার্যক্রম শুরু এবং মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়। ৩/১১/২৪ রোজ মঙ্গলবার কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এবং মেট্রো প্রকল্পের ইনচার্জ জনাব শফিক শাওনের সভাপতিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা (চলতি দায়িত্ব) জনাব হেদায়েত হোসেন আকাশ।

এছাড়াও উপস্থিত ছিলেন কোম্পানির মেট্রো প্রকল্পের সম্মানিত সিনিয়র উপ ব্যবস্থাপনা পরিচালক জনাব সাইফুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন, একক বীমার সিনিয়র উপ ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম। মেট্রো প্রকল্পের ডিএমডি মামুনুর রশিদ, সহকারী বস্থাপনা পরিচালক অপূর্ব বিশ্বাস সহ শতাধীক সফল কর্মকর্তা, প্রধান অতিথির তার বক্তব্যে বলেন স্বদেশ লাইফ কে সামনের দিকে এগিয়ে নিতে হলে আপনাদেরকে আরো কঠোর পরিশ্রম করতে হবে। ডিসেম্বর ক্লোজিং উপলক্ষে আপনাদের প্রতিটি মুহূর্তে মাঠে ময়দানে থাকতে হবে,আপনাদের যেকোনো সহযোগিতায় আমি সব সময়ই আমি আপনাদের পাশে থাকব।

প্রতিযোগিতা মূলক এ বীমা পেশায় টিকে থাকতে হলে কঠোর পরিশ্রমের বিকল্প নেই,অনুষ্ঠানের সভাপতি এবং প্রকল্প প্রধান শফিক শাওন বলেন, আমরা গত মাসে খুব ভালো ব্যবসা করেছি, এ মাসে আপনাদের জন্য পর্যাপ্ত সুযোগ-সুবিধা দেশে / বিদেশে ভ্রমনসহ বিভিন্ন ইন্সেন্টিভ ঘোষণা করা হয়েছে। প্রতিযোগিতামূলক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আপনারা সমস্ত সুযোগ-সুবিধা নিয়ে ডিসেম্বর ক্লোজিং সর্বোচ্চ ব্যবসা করে প্রতিষ্ঠানকে সাফল্যমন্ডিত করে তুলবেন। কোম্পানির পরিচালনা পর্ষদ আমাদের সাথে আছে আপনারা নিশ্চিন্ত মনে কাজ করে যান। আল্লাহ পাক অবশ্যই আপনাদের কাজে বরকত দিবেন।