আইডিআরএ’র নবনিযুক্ত চেয়ারম্যানকে সোনালী লাইফের ফুলেল শুভেচ্ছা প্রকাশিত: ৩:২১ অপরাহ্ণ, জুন ২৮, ২০২৬ সংবাদ প্রতিনিধি: বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)’র নবনিযুক্ত চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন-কে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি। সম্প্রতি আইডিআরএ কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎকালে সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির পক্ষ থেকে নবনিযুক্ত চেয়ারম্যানকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। এ সময় উভয় পক্ষ দেশের বীমা খাতের উন্নয়ন, গ্রাহকসেবা বৃদ্ধি, সুশাসন প্রতিষ্ঠা এবং প্রযুক্তিনির্ভর বীমা ব্যবস্থার প্রসারে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির প্রতিনিধিরা নবনিযুক্ত চেয়ারম্যানের সফল নেতৃত্ব কামনা করেন এবং দেশের বীমা শিল্পের টেকসই উন্নয়নে আইডিআরএ’র গৃহীত উদ্যোগে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। এ সময় সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষে নবনিযুক্ত চেয়ারম্যানের সফলতা ও সুস্বাস্থ্য কামনা করে শুভেচ্ছা বিনিময় করা হয়। SHARES অর্থনীতি বিষয়: