এনআরবি ইসলামিক লাইফের ২৮তম পর্ষদ সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ১১:২১ পূর্বাহ্ণ, আগস্ট ১৮, ২০২৬

এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র পরিচালনা পর্ষদের ২৮তম সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ আগস্ট) কোম্পানির প্রধান কার্যালয়ের বোর্ড রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান কিবরিয়া গোলাম মোহামাদ।

সভায় পরিচালনা পর্ষদের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা ও প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এ সময় কোম্পানির ভাইস চেয়ারম্যান শহীদ-ই-শিরিন শারমিন, পরিচালক আরিফ সিকদার, ফারিয়া মোস্তাফিজ অর্নিশা, বিএম ইউসুফ আলী ও জামাল উদ্দিন এবং ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোঃ শাহ্ জামাল হাওলাদার উপস্থিত ছিলেন।

এছাড়া সভায় কোম্পানির প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) মোঃ আবু হাসান এবং কোম্পানি সেক্রেটারি মোঃ সালাহউদ্দীন উপস্থিত ছিলেন।

সভায় কোম্পানির ব্যবসায়িক কার্যক্রম, পরিচালনাগত বিভিন্ন বিষয় এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়। পরিচালনা পর্ষদের সদস্যরা কোম্পানির কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার বিষয়ে মতামত প্রদান করেন।

সভাপতির বক্তব্যে চেয়ারম্যান কিবরিয়া গোলাম মোহামাদ কোম্পানির সামগ্রিক কার্যক্রমে পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তিনি কোম্পানির অগ্রগতি ও উন্নয়নে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।

পর্ষদ সভায় পরিচালকবৃন্দ ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে কোম্পানির বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। সভার মাধ্যমে এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র ভবিষ্যৎ কার্যক্রম আরও সুসংগঠিত ও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করা হয়।