চট্টগ্রাম পপুলার লাইফ ৯ কোটি ৬৭ লাখ টাকার বীমা দাবীর চেক হস্তান্তর অনুষ্ঠিত প্রকাশিত: ৮:৫৬ অপরাহ্ণ, অক্টোবর ৩, ২০২৬ নিজস্ব প্রতিবেদক: পপুলার লাইফ ইন্স্যুরেন্স লাইফ ইনস্যুরেন্স পিএলসি চট্টগ্রাম অঞ্চলে ৯ কোটি ৬৭ লাখ ৫৭ হাজার টাকার বীমা দাবীর চেক হস্তান্তর করেছে। গ্রাহকের আস্থা অর্জনে দাবী পরিশোধের ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসাবে দেখছে কোম্পানিটি। এ উপলক্ষে আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ জহিরুল ইসলাম চৌধুর। আরও উপস্থিত ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলীসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগন। অনুষ্ঠানে ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলী বলেন, পপুলার লাইফ ইনস্যুরেন্স দ্রুত ও স্বচ্ছতার সাথে বীমা দাবি নিষ্পত্তির মাধ্যমে সাধারণ মানুষের আর্থিক নিরাপত্তা সুরক্ষায় নিরলস কাজ করে যাচ্ছে। News PhotoCard SHARES অর্থনীতি বিষয়: