শাহজালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ১০:১০ অপরাহ্ণ, অক্টোবর ১, ২০২৬

নিজস্ব প্রতিনিধি : শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি-এর নির্বাহী কমিটির ৯২৯তম সভা বুধবার (৩০ সেপ্টেম্বর) ব্যাংকের কর্পোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান মো: সানাউল্লাহ সাহিদ। বৃহস্পতিবার (১ অক্টোবর) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। সভায় বিভিন্ন খাতে অর্থায়ন এবং ব্যাংকিং সম্পর্কিত বিষয়াবলী নিয়ে আলোচনা করা হয়। সভায় অন্যান্যদের মধ্যে ব্যাংকের পরিচালক ও কমিটির সদস্যবৃন্দ ইঞ্জি. মো: তৌহীদুর রহমান, মোহাম্মদ ইউনুছ, আক্কাচ উদ্দিন মোল্লা এবং খন্দকার শাকিব আহমেদ উপস্থিত ছিলেন। এছাড়া সভায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ উদ্দীন আহমেদ এবং কোম্পানি সচিব মো: আবুল বাশার উপস্থিত ছিলেন।