জাতীয় সাংবাদিক সংস্থার ভাইস প্রেসিডেন্ট হলেন অ্যাড. শাহানাজ জামান প্রকাশিত: ৬:৪৬ অপরাহ্ণ, জুন ২১, ২০২৬ এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ : সাংবাদিকদের সংগঠন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট ও আজীবন সদস্য হিসেবে মনোনীত হয়েছেন ভিকটিম সাপোর্ট অ্যান্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশন – (VSHRO)-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বাংলাদেশ সুপ্রীম কোর্টের বিজ্ঞ আইনজীবী অ্যাড. শাহানাজ জামান। শনিবার সংস্থার কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তার হাতে মনোনয়ন ফর্ম তুলে দেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির মহাসচিব মো. আলমগীর গনি ও কেন্দ্রীয় নীতি নির্ধারক পরিষদের সদস্য সচিব মোহাম্মদ মঞ্জুর হোসেন। একই অনুষ্ঠানে মানবাধিকার ও ভিকটিম সাপোর্টে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে VSHRO এর ৭ জন সদস্যকে জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে ঘোষণা করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন VSHRO-এর উপদেষ্টা মোঃ মতিউর রহমান মুক্তি, কেন্দ্রীয় মহাসচিব সাফায়েত সারদীন, সহ-যুগ্ম সম্পাদক মোঃ রায়হান আহম্মেদ ভূইঁয়া, অর্থ সম্পাদক মোঃ তাজুল ইসলাম, ত্রান ও পুনর্বাসন সম্পাদক মোঃ মঞ্জুর আহমেদ মুন্না ও নির্বাহী সদস্য মোঃ সিনাফি এবং জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় পরিষদের যুগ্ম সম্পাদক এম.এ আকাশ, সহকারী মহাসচিব প্রিয়াংকা ইসলাম, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, দপ্তর সম্পাদক মোঃ রাব্বি মোল্লা, সিলেট বিভাগ সভাপতি আজিজুর রহমান জয়নাল, কুমিল্লা বিভাগ সভাপতি শরীফ হোসেন ও ঢাকা মহানগর কমিটির নেতৃবৃন্দ প্রমুখ। মনোনয়ন গ্রহণের পর অ্যাড. শাহানাজ জামান বলেন, “সাংবাদিকতা ও মানবাধিকার একে অপরের পরিপূরক। ভিকটিমদের পাশে দাঁড়ানো এবং সত্য প্রকাশের এই যাত্রায় জাতীয় সাংবাদিক সংস্থার সঙ্গে কাজ করতে পেরে আমি গর্বিত।” VSHRO পরিবারের পক্ষ থেকে সংগঠনের নেতৃবৃন্দ জাতীয় সাংবাদিক সংস্থাকে নিরন্তর ধন্যবাদ জানিয়েছেন। নেতারা বলেন, এই স্বীকৃতি মানবাধিকার রক্ষা ও গণমাধ্যমের স্বাধীনতার পক্ষে কাজ করতে তাদের আরও উৎসাহিত করবে। এছাড়াও অনুষ্ঠানে আমন্ত্রিত আরোও অতিথিবৃন্দরা উপস্থিত ছিলেন। News PhotoCard SHARES গণমাধ্যম বিষয়: