প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে নতুন সদস্য সংগ্রহ ও পরিচিতি কার্যক্রম শুরু প্রকাশিত: ৩:২৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০২৬ Oplus_131072 রিমন হোসেন, সৌদি আরব : দেশের অর্থনীতির প্রধান চালিকাশক্তি প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা এবং সমাজের সুবিধাবঞ্চিত মানুষের অধিকার ও কল্যাণ নিশ্চিত করতে নিবন্ধিত হয়েছে ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা সমাজ কল্যাণ পরিষদ’। সংগঠনটি একটি সম্পূর্ণ অরাজনৈতিক, অলাভজনক এবং স্বেচ্ছাসেবী সামাজিক প্রতিষ্ঠান হিসেবে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সমাজসেবা অধিদপ্তর কর্তৃক নিবন্ধনের প্রত্যাশা নিয়ে দেশ ও প্রবাসে একযোগে মানবতার কল্যাণে কাজ করার প্রত্যয়ে এই উদ্যোগ নেওয়া হয়েছে। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, প্রবাসী ও দেশের সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন এবং একটি অপরাধমুক্ত সমাজ গঠনে সুনির্দিষ্ট কিছু লক্ষ্য নিয়ে কাজ করবে এই পরিষদ। সংগঠনের প্রধান লক্ষ্য ও উদ্দেশ্যসমূহ: প্রবাসীদের সুরক্ষা ও আইনি সহায়তা: প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা এবং তাদের পরিবারের সদস্যদের সামাজিক কল্যাণ, আইনি সহায়তা এবং সার্বিক সুরক্ষা নিশ্চিত করা। পুনর্বাসন ও কর্মসংস্থান: বিদেশগামী এবং প্রবাসফেরত কর্মীদের সঠিক পুনর্বাসন ও কর্মসংমুখী পরামর্শ প্রদান। শিক্ষা ও চিকিৎসা সহায়তা: দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান এবং অসুস্থ, দুর্ঘটনাগ্রস্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো। জরুরি ও মানবিক সেবা: নিয়মিত রক্তদান কর্মসূচি পরিচালনা, স্বেচ্ছায় রক্তদাতা তৈরি এবং প্রাকৃতিক দুর্যোগ ও জরুরি পরিস্থিতিতে দ্রুত ত্রাণ ও মানবিক সহায়তা পৌঁছে দেওয়া। পরিবেশ ও সমাজ সংস্কার: বৃক্ষরোপণ, স্যানিটেশন, ধর্মীয় উপাসনালয় তৈরি ও পরিবেশ সংরক্ষণের মাধ্যমে পরিচ্ছন্ন সমাজ গঠনে ভূমিকা রাখা। নারী, শিশু, বয়স্ক ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণ নিশ্চিত করা। অপরাধ প্রতিরোধ: সমাজ থেকে মাদক, জুয়া, যৌতুক ও অন্যান্য সামাজিক অপরাধ দূরীকরণে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা এবং সমাজে মানবতা, ন্যায়বিচার ও সততার চর্চা বৃদ্ধি করা। নেতৃত্ব ও উদ্যোক্তাগণ: সংগঠনটিকে একটি গতিশীল ও কার্যকর প্ল্যাটফর্মে রূপান্তর করতে দেশ ও প্রবাসের বিশিষ্ট ব্যক্তিবর্গ নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। এই মহতী উদ্যোগে সৌদি আরব থেকে অগ্রণী ভূমিকা পালন করছেন প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা সেলিম রানা ও রিমন হোসেন। ইউকে থেকে যুক্ত হয়েছেন প্রবাসী আওয়ার হোসাইন (আনোয়ার হোসাইন)। এছাড়া বাংলাদেশ থেকে সার্বিক সহযোগিতা ও নেতৃত্ব দিচ্ছেন এম এম হোসাইন, সৈয়দ হাফিজুল মঈন, আবু বক্কর সিদ্দিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট মানবিক সহকর্মীবৃন্দ। সদস্য হতে রেজিস্ট্রেশনের আহ্বান: ভবিষ্যতে দেশ এবং প্রবাসে একত্রে সমাজকল্যাণমূলক কার্যক্রম পরিচালনার জন্য মানবিক ও সেবামূলক মানসিকতাসম্পন্ন নতুন স্বেচ্ছাসেবকদের সংগঠনের সদস্য হওয়ার আহ্বান জানানো হচ্ছে। আগ্রহী প্রার্থীরা সরাসরি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে সহজেই রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবেন। যোগাযোগের নম্বরসমূহ: (হোয়াটসঅ্যাপ) +৯৬৬৫৭৯৩৫৩২২৫ +৯৬৬৫৪৯২৭০৯৩০ দেশ ও প্রবাসের সেবায় একসঙ্গে কাজ করতে এবং একটি সুশৃঙ্খল ও মানবতাবাদী সমাজ বিনির্মাণে সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে সংগঠনটি। News PhotoCard SHARES অর্থনীতি বিষয়: