প্রভাতী ইন্স্যুরেন্সের ৩০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত প্রকাশিত: ১১:২৮ পূর্বাহ্ণ, আগস্ট ১২, ২০২৬ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসির ৩০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১০ আগস্ট ডিজিটাল প্ল্যাটফর্মে আয়োজিত এ সভায় ২০২৫ সালের সমাপ্ত অর্থবছরের পরিচালনা পর্ষদের প্রতিবেদন, নিরীক্ষকের প্রতিবেদন এবং নিরীক্ষিত আর্থিক হিসাব সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়। কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আলহাজ মো. মফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় শেয়ারহোল্ডাররা কোম্পানির ব্যবসায়িক সাফল্যে সন্তোষ প্রকাশ করেন। সভায় ২০২৫ সালের জন্য শেয়ারহোল্ডারদের ১২ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার প্রস্তাবও অনুমোদন করা হয়। ডিজিটাল প্ল্যাটফর্মে সভায় যুক্ত ছিলেন কোম্পানির ভাইস চেয়ারম্যান মারুফ সাত্তার আলী, পরিচালক শাহজাহান কবির, প্রদীপ কুমার দাস, আব্দুর রহমান আনসারী, হাবিবুর রহমান, মোহাম্মদ সাইদুজ্জামান, মিস কিশওয়ার আমিন এফসিএ, মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. জাহেদুল ইসলাম এবং কোম্পানি সচিব মোহাম্মদ মোতাহের হোসেন। এ ছাড়া সভায় কোম্পানির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং উল্লেখযোগ্য সংখ্যক শেয়ারহোল্ডার অনলাইনে অংশগ্রহণ করেন। সভায় কোম্পানির সার্বিক কার্যক্রম, ব্যবসায়িক অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও আলোচনা করা হয়। News PhotoCard SHARES অর্থনীতি বিষয়: