বিআইএ’র নতুন প্রেসিডেন্ট সাঈদ আহমেদ প্রকাশিত: ৩:৫৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০২৫ নিজস্ব প্রতিনিধিঃ বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের (বিআইএ)’র ২০২৫-২০২৬ সালের নির্বাহী কমিটির প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছেন গ্লোবাল ইন্স্যুরেন্সের চেয়ারম্যান সাঈদ আহমেদ। তিনি পেয়েছেন ১২ ভোট। তার প্রতিদ্বন্দ্বি ক্রিস্টাল ইন্স্যুরেন্সের চেয়ারম্যান আবদুল্লাহ আল মাহমুদ পেয়েছেন ৭ ভোট। মোট ২০ ভোটের মধ্যে ১৯ ভোট কাস্ট হয়েছে। একজন ভোটার দেশের বাইরে থাকায় তিনি ভোট দিতে পারেন নাই। ভোটারদের সকলেই সদ্য নির্বাচিত বিআইএ’র নির্বাহী কমিটির সদস্য। আজ রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটায় এই ভোট অনুষ্ঠিত হয়। এর আগে আজ রোববার সংগঠনটির প্রেসিডেন্ট পদে নির্বাচনের জন্য ২ জন প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ ও জমা দেন। তারা হলেন- গ্লোবাল ইন্স্যুরেন্সের চেয়ারম্যান সাঈদ আহমেদ এবং ক্রিস্টাল ইন্স্যুরেন্সের চেয়ারম্যান আবদুল্লাহ আল মাহমুদ। এরপর বিকেল সাড়ে ৪টায় অনুষ্ঠিত হবে ফার্স্ট ভাইস-প্রেসিডেন্ট এবং ভাইস-প্রেসিডেন্ট পদের নির্বাচন। ফার্স্ট ভাইস-প্রেসিডেন্ট ও ভাইস-প্রেসিডেন্ট পদে ৩ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- ডেল্টা লাইফের পরিচালক আদিবা রহমান, জনতা ইন্স্যুরেন্সের পরিচালক বেলাল আহমেদ এবং অগ্রণী ইন্স্যুরেন্সের চেয়ারম্যান কাজী শাখাওয়াত হোসেইন লিন্টু। SHARES অর্থ নিউজ বিষয়: