মিউচুয়াল ফান্ডের ডিভিডেন্ড থেকে ‘উৎসে কর’ কর্তনের নির্দেশ প্রকাশিত: ২:১৭ পূর্বাহ্ণ, আগস্ট ১৪, ২০২৩ নিজস্ব প্রতিবেদক: জাতীয় রাজস্ব বোর্ডের (এনিবিআর) আদেশের প্রেক্ষিতে মিউচুয়াল ফান্ডের মেয়াদি আমানতের বিপরীতে দেওয়া ডিভিডেন্ড থেকে উৎসে কর কর্তন করার জন্য ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। আজ রোববার (১৩ আগস্ট) বাংলাদেশ ‘ব্যাংক ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ’ বাণিজ্যিক ব্যাংকগুলোকে এই নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনায় বলা হয়, আইসিবি এসেট ম্যানেজমেন্ট কোম্পানির পরিচালিত এফডিআরের সুদ বা মুনাফার ওপর কি হারে উৎসে কর কাটতে হবে, সেই বিষয়ে এনবিআরের কাছে সুস্পষ্ট মতামত চাওয়া হয়। এই বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ডের কর নীতি উইংয়ের পক্ষ থেকে বলা হয়, ‘আয়কর আইন, ২০২৩ এর ধারা ১০২ অনুযায়ী আয়কর আইনে বা অন্য কোনো আইনে কর অব্যাহতির বিষয়ে যাই থাকুক না কেন, যেকোনো ধরনের মেয়াদী আমানতের সুদ বা মুনাফা পরিশোধের সময় নির্ধারিত হারে উৎসে কর কাটার বিধান রয়েছে।তাই আইসিবি এসেট ম্যানেজমেন্ট কোম্পানির পরিচালিত মিউচুয়াল ফান্ডসহ অন্য যেকোনো মিউচুয়াল ফান্ডের মেয়াদী আমানতের সুদ বা মুনাফা পরিশোধের সময় নির্ধারিত হারে উৎসে কর কাটতে হবে।’ এনবিআরের সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, মিউচুয়াল ফান্ডের মেয়াদি আমানতের বিপরীতে যে সুদ বা ডিভিডেন্ড দেবে তার ওপর উৎসে কর কাটবে। অর্থাৎ মিউচুয়াল ফান্ডগুলো যখন বিনিয়োগকারীদের ডিভিডেন্ড বিতরণ করবে, তখন ব্যক্তিশ্রেণির বিনিয়োগকারীদের কাছ থেকে ডিভিডেন্ডের ১০ শতাংশ এবং কোম্পানি বিনিয়োগকারীর ক্ষেত্রে সর্বোচ্চ ২০ শতাংশ কর কেটে রাখবে। News PhotoCard SHARES অর্থনীতি বিষয়: