সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের ১২% নগদ লভ্যাংশ ঘোষণা প্রকাশিত: ১২:২৯ অপরাহ্ণ, জুলাই ২০, ২০২৬ নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা কোম্পানি সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি ৩১ ডিসেম্বর ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের ১২ শতাংশ নগদ (ক্যাশ) লভ্যাংশ ঘোষণা করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ২০ পয়সা, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ১ টাকা ১৫ পয়সা। এ সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ কার্যকর প্রবাহ (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ২ টাকা ৮৭ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে এ হার ছিল ২৯ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৮ টাকা। কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৯ সেপ্টেম্বর ২০২৬ বেলা সাড়ে ১১টায় অনুষ্ঠিত হবে। এজিএমে অংশগ্রহণের জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৪ আগস্ট। News PhotoCard SHARES অর্থ নিউজ বিষয়: