স্বপ্নের ঠিকানায় নতুন যাত্রা: ইজি লিভিং হারমনি টাওয়ারের শুভ উদ্বোধন ১৯ জুন

প্রকাশিত: ৮:৩১ অপরাহ্ণ, জুন ১১, ২০২৬

নূরনবী সোহেল, নিজস্ব প্রতিনিধিঃ
রাজধানী ঢাকার কেরাণীগঞ্জের আটিবাজার এলাকায় আধুনিক, নিরাপদ ও পরিকল্পিত আবাসনের নতুন দিগন্ত উন্মোচন করতে যাচ্ছে ইজি লিভিং প্রোপার্টিজ লিমিটেড।

আগামী ১৯ জুন ২০২৬, বৃহস্পতিবার সকাল ৯:৩০ মিনিটে আটি সোসাইটি (সুগন্ধা হাউজিং), আটিবাজার, কেরাণীগঞ্জে অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত “ইজি লিভিং হারমনি টাওয়ার”-এর শুভ উদ্বোধন ও মিলনমেলা।
আয়োজক সূত্রে জানা যায়, আধুনিক জীবনযাপনের চাহিদা ও নাগরিক সুবিধার সমন্বয়ে নির্মিত এই প্রকল্পটি কেবল একটি আবাসিক ভবন নয়; বরং একটি স্বপ্ন, একটি আস্থা এবং উন্নত জীবনধারার প্রতীক। প্রকল্পটির মাধ্যমে বাসিন্দাদের জন্য নিরাপদ, আরামদায়ক ও সুশৃঙ্খল বসবাসের পরিবেশ নিশ্চিত করার লক্ষ্য নিয়ে কাজ করছে প্রতিষ্ঠানটি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন মাননীয় সংসদ সদস্য জনাব মাসুদ সাঈদী এমপি, চেয়ারম্যান, ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেড। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন ডি. এম. এমদাদুল হক, ব্যবস্থাপনা পরিচালক, ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্ট। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেডের পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জনাব আব্দুল কসিম, প্রকল্প পরিচালক, ইজি লিভিং হারমনি টাওয়ার। আয়োজকরা আশা প্রকাশ করেছেন, উদ্বোধনী অনুষ্ঠান ও মিলনমেলায় সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, বিনিয়োগকারী, শুভানুধ্যায়ী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আয়োজনকে আরও প্রাণবন্ত ও সফল করে তুলবে।
ইজি লিভিং প্রোপার্টিজ লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়েছে, আবাসন খাতে গুণগত মান, নির্ভরযোগ্যতা ও গ্রাহকসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রতিষ্ঠানটি কাজ করে যাচ্ছে। “স্বপ্নের ঠিকানায় নতুন যাত্রা, সহজতায় জীবন, ঐক্যবদ্ধ বসবাস”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে নির্মিত হারমনি টাওয়ার আধুনিক নগর জীবনের সকল প্রয়োজনীয় সুবিধা নিশ্চিত করবে বলে তারা আশাবাদী।
আয়োজকরা সংশ্লিষ্ট সকলকে অনুষ্ঠানে উপস্থিত থেকে এই আনন্দঘন মুহূর্তের অংশ হওয়ার জন্য আন্তরিক আমন্ত্রণ জানিয়েছেন। তাদের মতে, ইজি লিভিং হারমনি টাওয়ারের উদ্বোধন শুধু একটি ভবনের আনুষ্ঠানিক যাত্রা নয়, বরং একটি উন্নত, নিরাপদ ও সমৃদ্ধ আবাসিক সংস্কৃতির নতুন অধ্যায়ের সূচনা।